হুগলি : অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অর্থপ্রদানে অনিয়মের অভিযোগ তুলে রিষড়া ও শ্রীরামপুর পুরসভার ভূমিকা নিয়ে সরব হলেন রাজ্যের মন্ত্রী তথা শ্রীরামপুরের বিধায়ক ভাস্কর ভট্টাচার্য। বৃহস্পতিবার রাতে তিনি অভিযোগ করেন, দুই পুরসভা এলাকার বহু মহিলা এখনও প্রকল্পের আর্থিক সহায়তা পাননি এবং এর দায় সংশ্লিষ্ট পুর প্রশাসনকেই নিতে হবে। মন্ত্রী জানান, তাঁর কাছে খবর এসেছে যে রিষড়া […]
Category Archives: কলকাতা
কলকাতা : তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাংক অ্যাকাউন্টের ওপর ডেবিট নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার বেসরকারি ব্যাংক এবং পুলিশকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ সংশ্লিষ্ট ব্যাংকটিকে অ্যাকাউন্টের সম্পূর্ণ বিবরণ দিয়ে বিস্তারিত হলফনামা দাখিল করার এবং পুলিশকে এই মামলার তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে, আপাতত […]
কলকাতা : আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার তদন্তে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ ঘিরে আবারও তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজ্য ফরেনসিক বিভাগের তিন আধিকারিকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে এবার আদালতের দ্বারস্থ হলেন নির্যাতিতার পরিবার। সূত্র মারফত জানা গেছে, রাজ্য ফরেনসিক বিভাগের এক প্রাক্তন আধিকারিক নির্যাতিতার বাবাকে একটি চিঠি পাঠিয়েছেন। […]
কলকাতা : মোটর ভেহিকেল অ্যাক্ট, ১৯৮৮ (মোটরযান আইন) লঙ্ঘনের অভিযোগে তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতার কালীঘাট থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বাগুইআটির বাসিন্দা রাজীব সরকারের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই মামলা রুজু হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতিশীল গাড়ির […]
ক্যানিং : দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত মৌখালি এলাকায় শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার মালিকানাধীন ‘অরণ্যের কূলে’ ক্যাফে ভাঙার কাজ শুরু করল প্রশাসন। জানা গিয়েছে, গত ২৯ জুন সংশ্লিষ্ট নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে মালিকপক্ষ সেই নির্দেশ কার্যকর না করায় প্রশাসন নিজেই ভাঙার অভিযান শুরু করেছে। শওকত মোল্লার ছেলে ইমরানের বেআইনি […]
কলকাতা : নদিয়ার কালীগঞ্জে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কর্মসূচিকে ঘিরে বুধবার উত্তেজনা ছড়ায়। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। দলীয় কার্যালয়ে বৈঠক করতে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখানো হয়। দেওয়া হয় গো ব্যাক স্লোগান, সঙ্গে ওঠে চোর স্লোগানও। তাঁর অভিযোগ, একের পর এক ডিম-সহ […]
কলকাতা : কলকাতা হাই কোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পেলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। বুধবার তাঁর জামিন মঞ্জুর করেছেন বিচারপতি। আদালতের নির্দেশ, থানায় নিয়মিত হাজিরা দিতে হবে এবং তদন্তে সহযোগিতা করতে হবে। উল্লেখ্য, বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার করা হয় তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে। জুন মাসের ৩ তারিখ দুপুরে সল্টলেক এলাকা থেকে তাঁকে প্রথমে আটক করে বিধাননগর উত্তর […]
কলকাতা : অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় পর্যায়ের অর্থ প্রদান শুরু হয়েছে বুধবার। যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হচ্ছে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও। নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘অন্নপূর্ণা […]
কলকাতা : জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে বুধবার কলকাতায় প্রথিতযশা চিকিৎসক ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি চিকিৎসক সমাজ, স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী বলেন, ডাঃ বিধানচন্দ্র রায় শুধু একজন […]
কলকাতা : পালাবদলের পর অপছন্দের নেতাকে হাতের নাগালে পেলেই ডিম ছুড়ছে উত্তেজিত জনতা। ডিম ছোড়া ঠেকাতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আদালত সূত্রের খবর, মঙ্গলবার মামলার শুনানিতে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর নেতৃৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বলেছে, অভিযুক্তকে নিয়ে নিরাপদে যাতায়াতের ক্ষেত্রে গাইডলাইন তৈরি করতে হবে। রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্টও তলব করা হয়েছে। এদিন […]








