কলকাতা : “ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে প্রয়োজন নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত। তদন্ত শেষ হওয়ার আগে কোনও সিদ্ধান্তে পৌঁছনো নয়, বরং সংবেদনশীলতা, দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে প্রতিটি দিক খতিয়ে দেখা।” দুর্ঘটনার পরে এভাবেই পোস্ট দিয়েছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রবিবার বেলা প্রায় ১১টায় লাইক, প্রতিক্রিয়া ও শেয়ার হয়েছে যথাক্রমে ৩৩০০, ৪৮৬ ও ১৯৮।
তিনি লিখেছিলেন, চোরাবাগানের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা শোকস্তব্ধ, বাকরুদ্ধ ও গভীরভাবে মর্মাহত। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার সদ্গতি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি জানাই আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
এই শোকের মুহূর্তে রাজনৈতিক চাপানউতোর নয়—ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানো, প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠাই হোক আমাদের অগ্রাধিকার। ঈশ্বর শোকসন্তপ্ত পরিবারগুলিকে এই অসহনীয় দুঃখ সহ্য করার শক্তি দিন।”

