কাঁথির বাসভবনে মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পূর্ব মেদিনীপুর : শারদীয়া দুর্গোৎসবের মহাষ্টমীর পুণ্যলগ্নে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে নিজের বাসভবনে নিষ্ঠাভরে দেবীর আরাধনা করলেন এবং পুষ্পাঞ্জলি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের সদস্যদের সঙ্গে ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান মেনে অষ্টমীর পূজায় অংশ নেন তিনি।

পুষ্পাঞ্জলি প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমি এক সনাতনী এবং প্রতি বছরই মহাষ্টমীতে মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করি। প্রত্যেক হিন্দুরই উচিত মা দুর্গার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করা।”

রাজ্যবাসীর কল্যাণ কামনা করে তিনি আরও বলেন, “মা দুর্গার চরণে আমি বাংলার প্রতিটি মানুষের সুখ, শান্তি ও সার্বিক মঙ্গলের জন্য প্রার্থনা করেছি।” উৎসবের আবহে তিনি সকলকে সম্প্রীতি ও শ্রদ্ধার সঙ্গে দুর্গোৎসব উদযাপনের বার্তা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =