সঙ্গী সৌরভ, বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাওকে নিয়ে উন্মাদনা কলকাতায়

কলকাতা : সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাজকুমার রাও— এক ফ্রেমে দুই তারকা! আর জায়গাটা যদি হয় ম্যাডক্স স্কোয়্যার, তবে তো উন্মাদনা বাঁধ ভাঙবেই। মহাষ্টমীর দিন এমনই এক দারুণ চমক দেখল তিলোত্তমা।

প্রথমবার কলকাতায় পা রেখেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও। আর তাঁর সঙ্গী হিসেবে ছিলেন খোদ ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে পর্দায় দেখা যাবে রাজকুমারকে। সেই আবহেই অষ্টমীর দুপুরে ম্যাডক্স স্কোয়্যারে মায়ের সামনে দুই তারকাকে দেখা গেল একেবারে উৎসবের মেজাজে। মণ্ডপে তখন উপচে পড়া ভিড়। রাজকুমার যখন আপন মনে ঢাক বাজাচ্ছেন, তখন উপস্থিত দর্শকদের তরফ থেকে আবদার আসে, দাদাকেও ঢাক বাজাতে হবে।

জনতার সেই অনুরোধ ফেলতে পারেননি বাংলার দাদা। তিনিও হাসিমুখে হাতে তুলে নেন ঢাকের কাঠি। ঢাক বাজানোর প্রসঙ্গে সৌরভ বলেন, “একটু তালে আসতে সময় লাগে। এরকম ঢাক তো বাজাই না এখন আর। তবে একটু বাজালেই ঠিক হয়ে যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =