Category Archives: কলকাতা

দিঘায় গুলিবিদ্ধ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, আত্মহত্যা বলে সন্দেহ!

দিঘা : শুক্রবার সকালে দিঘা থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হলো এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তাঁর নাম বীরেন্দ্র সিং। হরিয়ানা সিআরপিএফ ১৩১ আলফা ব্যাটেলিয়ানের এই জওয়ান ভোটের ডিউটির জন্য দিঘা মোহনা কোস্টাল থানার অধীনে দিঘা-বৃন্দাবনে ক্যাম্পে থাকতেন। প্রাথমিক অনুমান, ওই জওয়ান নিজেই নিজেকে গুলি করেছেন। পুলিশ ঘটনার […]

পালানোর চেষ্টা বানচাল, মোথাবাড়ির অশান্তিতে প্রধান অভিযুক্ত মোফাক্কেরুল গ্রেফতার

বাগডোগরা ও মালদা : মালদার মোথাবাড়িতে বিচারকদের আটকে রাখা ও বিক্ষোভের ঘটনায় এ বার গ্রেফতার মোফাক্কেরুল ইসলাম। ওই ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত সে। কলকাতা হাইকোর্টের এই আইনজীবীকে শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। মোথাবাড়ির ঘটনা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে এনআইএ-কে। মোফাক্কেরুল পালানোর চেষ্টা করছিল, তখনই […]

ভ্যাপসা গরমে অস্বস্তি, ৬ এপ্রিল ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

কলকাতা : ফের তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী মহানগরী কলকাতায়। গরমে নাস্তানাবুদ শহর ও শহরতলি। গ্রামাঞ্চলেও একই অবস্থা। ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টাও দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, বৃদ্ধি পাবে তাপমাত্রার পারদ। তবে, রবিবার পশ্চিমের […]

অমিত শাহের উপস্থিতিতে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পত্র দাখিল, শাসকদলের কর্মীদের হাতে আক্রান্ত বিজেপি

কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই মনোনয়ন পর্ব সম্পন্ন হয়। তবে এই কর্মসূচিকে কেন্দ্র করে হাজরা মোড় থেকে যে বর্ণাঢ্য রোড-শো শুরু হয়েছিল, সেখানে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতেই শাসকদলের কর্মীদের হাতে […]

বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী মমতাকে নিশানা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের, আত্মবিশ্বাসী বিজেপির জয় নিয়ে

ভোপাল/ বাঁকুড়া : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব বৃহস্পতিবার বাঁকুড়া জেলা থেকে নিশানা করলেন মমতা-সরকারকে। একইসঙ্গে তিনি আত্মবিশ্বাসী যে, এবারে জিততে চলেছে বিজেপি। তিনি এ দিন বলেন, আজ বাঁকুড়ায় আমাদের সকল প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার সময়। এই ভূমি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রখ্যাত ভাস্কর রাম কিঙ্করের। আজ বিশ্বের কোনও শক্তিই বাংলায় বিজেপিকে […]

পশ্চিমবঙ্গে নিয়মে পরিণত হয়েছে দুর্নীতি : অমিত শাহ

কলকাতা : তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে নিয়মে পরিণত হয়েছে দুর্নীতি। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার ভবানীপুরে এক জনসভায় অমিত শাহ বলেন, “বাংলায় দুর্নীতিই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে, তোলাবাজি ব্যাপক আকার ধারণ করেছে এবং বাংলার মানুষ দুর্দশার অতল গহ্বরে তলিয়ে গেছে। অনুপ্রবেশ এতটাই বেড়ে গেছে যে, […]

১৭০টি আসন পেলে পরিবর্তন হবে: অমিত শাহ

কলকাতা : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন উপলক্ষে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাজরা মোড়ে বৃহস্পতিবার পথসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাজরা মোড় থেকে রোড শো শুরুর আগে বক্তৃতা দেন শুভেন্দু অধিকারী। হাজরা মোড়ে একটি মঞ্চ করা হয়। সেই মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। হাজরার মঞ্চ থেকে বক্তৃতা করেন অমিত শাহ। তিনি বলেন, […]

এপ্রিলের শুরুতেই গরমের দাপট দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

কলকাতা : এপ্রিল মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে গরমের দাপট অনুভূত হতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে গরমের দাপট আরও বাড়বে। আগামী ২ থেকে ৬ এপ্রিলের মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, তপ্ত বাতাস বা ‘লু’ […]

কলকাতায় আয়কর দফতরের বড়সড় হানা: সাড়ে ৪ কোটিরও বেশি বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত, আটক ৩

কলকাতা : পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক বড়সড় অভিযানে নেমে প্রায় ৪.৫৪ কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করল আয়কর দফতর। এই ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধারকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন গোয়েন্দারা। বিভাগীয় আধিকারিক সূত্রে জানা গিয়েছে, পার্ক স্ট্রিট থানা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এই […]

বিজেপিকে এবার হারাতেই হবে, যাতে উঠে দাঁড়াতে না পারে : মমতা বন্দ্যোপাধ্যায়

বীরভূম : বিজেপির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বীরভূমের নানুরের জনসভা থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপিকে এবার হারাতেই হবে, যাতে উঠে দাঁড়াতে না পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিজেপিকে এমনভাবে হারানো জরুরি যাতে তারা আর কখনও মাথা তুলে দাঁড়াতে না পারে… এবার বড় খেলা […]