কলকাতা : “আমি শুধু তৃণমূলকে সাবধান করতে চাই— বিজেপি কার্যকর্তাদের ওপর এই ধরনের অত্যাচার বন্ধ না হলে বিজেপিও চুপ করে বসে থাকবে না। পশ্চিমবঙ্গে আজকের বিজেপি কিন্তু অন্যায়ের প্রতিরোধ করতে সক্ষম।” বুধবার নন্দীগ্রামে এবং এক্সবার্তায় এই ভাষায় হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগকারীর সঙ্গে ২ মিনিট ২ সেকেন্ডের কথোপকথনের ভিডিয়ো যুক্ত করে তিনি লিখেছেন, […]
Category Archives: কলকাতা
উত্তর ২৪ পরগনা : এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে এবার অশান্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বসিরহাট। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বুধবার বসিরহাটের হাসনাবাদের বারুনহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের ৩০ নম্বর বুথে ভোটার তালিকা থেকে ১২৫টি নাম বাতিলের অভিযোগে স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। গ্রামবাসীরা হাসনাবাদ-লেবুখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। নির্বাচনের […]
কলকাতা : মঙ্গলবারের অশান্তির প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) কার্যালয়ের বাইরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। নির্বাচন কমিশন ফের একবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন করাতে কমিশন বদ্ধপরিকর। এজন্য কোনও খামতি রাখা হবে না। মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের বাইরে নির্বাচন কমিশন কার্যালয়ের বাইরে বিজেপি ও তৃণমূলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। […]
কলকাতা : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এ বার পড়তে চলেছে অটোর ভাড়ায়। দাম বাড়ল অটো এলিপিজি-র। লিটারে ১২ টাকা ২৫ পয়সা দাম বাড়ল অটো এলপিজি-র। যার জেরে বিভিন্ন রুটে অটোর ভাড়া বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতার কয়েকটি রুটে অবশ্য অটোর ভাড়া বেড়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ, সংঘাত অব্যাহত। এই পরিস্থিতিতে ফের বাড়ল অটো এলপিজি-র দাম। […]
■ জমজমাট রাজ্য বক্সিং চ্যাম্পিয়নশিপ কলকাতা : শহর কলকাতায় তিন দিনব্যাপী উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর শেষ হল ‘রাজ্য বক্সিং চ্যাম্পিয়নশিপ – ২০২৬’। কলকাতা জেলা বক্সিং অ্যাসোসিয়েশন ও আলিপুর সর্বজনীন ক্লাব বক্সিং অ্যাকাডেমি (চেতলা)-র যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা ২৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের মোট ১৫টি জেলা থেকে প্রায় ১৭০ জন বক্সার এই চ্যাম্পিয়নশিপে অংশ […]
◆ মহিলা আইনজীবীদের এক অন্যরকম সেলিব্রেশন, কিন্তু কেন?! কলকাতা : সারা বিশ্বে নারীদের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সাফল্যকে সম্মান জানাতে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। সেই উপলক্ষেই শহরে এক ভিন্নমাত্রার উদযাপনের সাক্ষী থাকল মেয়ো রোডের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট টেনিস ক্লাব। বার অ্যাসোসিয়েশন লেডি অ্যাডভোকেটস অফ সিটি সেশন এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট টেনিস ক্লাবের উদ্যোগে শুক্রবার আয়োজিত […]
কলকাতা : ভবানীপুরে লড়াইয়ের মঞ্চ ক্রমশ বড় হচ্ছে। সেই মঞ্চেই বিরোধী শিবির এক ‘বড় বার্তা’ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে—এমনই ইঙ্গিত মিলছে রাজনৈতিক মহলে। বিজেপির সম্ভাব্য প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সূত্রের দাবি, দিল্লি থেকে ইতিবাচক সঙ্কেত এসেছে। পরিকল্পনা অনুযায়ী, হাজরা মোড়ে প্রথমে জনসভা, তারপর সংক্ষিপ্ত রোড শো—এভাবেই এগোতে […]
বিষ্ণুপুর : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের ময়দান থেকে মঙ্গলবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে আয়োজিত এক জনসভা থেকে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তৃণমূল নেত্রী বলেন, “বিপক্ষ যত খুশি রণনীতি তৈরি করুক না কেন, নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। এই নির্বাচনেও ‘খেলা হবে’ এবং সেই খেলা হবে অত্যন্ত জোরদার।” […]
কলকাতা : রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রশাসনিক রদবদল অব্যাহত। মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতা পুলিশের চারজন আইপিএস আধিকারিককে তাঁদের বর্তমান পদ থেকে সরিয়ে নির্বাচনী কাজের জন্য নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনের জন্য তাঁদের নোডাল অফিসার হিসেবে নিয়োগ করে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য সচিবালয় নবান্নে জরুরি বার্তা […]
কলকাতা : রাজ্যের ভোটের আবহে শীর্ষ আমলাদের রদবদল নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। সেই মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ সরকারি আধিকারিকদের অপসারণ নিয়ে তৃণমূলের করা মামলা মঙ্গলবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না আদালত। একই সঙ্গে বিডিও এবং থানার ওসি-দের অপসারণ নিয়ে করা মামলাও খারিজ করে দিয়েছে […]










