জাতীয় চিকিৎসক দিবসে ডাঃ বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা, স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা : জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে বুধবার কলকাতায় প্রথিতযশা চিকিৎসক ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি চিকিৎসক সমাজ, স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মুখ্যমন্ত্রী বলেন, ডাঃ বিধানচন্দ্র রায় শুধু একজন খ্যাতনামা চিকিৎসকই নন, তিনি কর্মনিষ্ঠতা, দায়বদ্ধতা ও জনসেবার এক অনন্য দৃষ্টান্ত। তাঁর জীবন ও কর্ম সম্পর্কে বর্তমান প্রজন্মের জনপ্রতিনিধিদের আরও বেশি করে জানা এবং তা থেকে শিক্ষা নেওয়া উচিত।তিনি আরও বলেন, মানুষের আশীর্বাদে সাংবিধানিক দায়িত্ব পালনকারী জনপ্রতিনিধিদের ডাঃ রায়ের কর্মপদ্ধতি, একাগ্রতা, কর্তব্যবোধ এবং লক্ষ্যপূরণের দৃঢ় মানসিকতা অনুসরণ করা প্রয়োজন।

ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনকল্যাণে কাজ করার যে আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তা গ্রহণ করতে পারলে রাজ্য ও দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে।অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী তাঁদের নিরলস সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও একই নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =