কলকাতা : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক স্তরে রদবদলের ধারাবাহিকতা বজায় রেখে এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরেও একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল নির্বাচন কমিশন। সোমবার জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে এই রদবদলের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, উপ-মুখ্য নির্বাচনী আধিকারিক পদে কর্মরত সুব্রত পালকে সরিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে সিনিয়র ডেপুটি সেক্রেটারি পদে পাঠানো […]
Category Archives: কলকাতা
■ ভোটের আগেই প্রচারে জোর বরানগরে ৩ নম্বর ওয়ার্ডে কলকাতা : নির্বাচনের এখনও কিছুটা সময় বাকি থাকলেও প্রচারে কোনও খামতি রাখতে নারাজ তৃণমূল কংগ্রেস। বরানগরের ৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন ও পোস্টার লাগানোর কাজে জোর দিলেন পুরপিতা সুধাংশু আয়ন। তাঁর উদ্যোগেই এদিন ওয়ার্ডজুড়ে সংগঠিত হয় দেওয়াল লিখন কর্মসূচি। সকাল থেকেই দলীয় কর্মীদের নিয়ে […]
■ সায়ন্তিকার জন্য মন্দিরে পুজো দিয়ে শুরু প্রচার রামকৃষ্ণের কলকাতা : গণতন্ত্রের উৎসব নির্বাচনকে সামনে রেখে বড়ানগরে জোরকদমে প্রচারে নামল তৃণমূল কংগ্রেস। সোমবার সকালে প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে এলাকাজুড়ে প্রচারে ঝড় তুললেন দলের বর্ষীয়ান নেতা তথা পুরপিতা ও পুর পারিষদ সদস্য রামকৃষ্ণ পাল। এদিন সকালে মন্দিরে পুজো দিয়ে সায়ন্তিকাকে নিয়ে প্রচার শুরু করেন পুরপিতা […]
নয়াদিল্লি : উড়ান সংস্থা ইন্ডিগো কলকাতা এবং চিনের সাংহাইয়ের মধ্যে প্রতিদিন সরাসরি বিমান চলাচল শুরু করেছে। কলকাতা থেকে চিনের জন্য এটি দ্বিতীয় সরাসরি বিমান পরিষেবা, যা ভারত ও চিনের মধ্যে বাণিজ্য ও পর্যটনকে আরও উৎসাহিত করবে। ইন্ডিগো সোমবার জারি করা এক বিবৃতিতে জানিয়েছে যে, গত ২৯ মার্চ থেকে কলকাতা ও সাংহাইয়ের মধ্যে প্রতিদিন বিরতিহীন (নন-স্টপ) বিমান […]
কলকাতা : জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলার বিনোদন জগতে। সোমবার সকালে দুর্ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা। রবিবার সন্ধ্যায় দিঘার সমুদ্রে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হয় অভিনেতার। পূর্ব ঘোষণা অনুযায়ী, সোমবার কাঁথি মহকুমা হাসপাতালে রাহুলের মরদেহের ময়নাতদন্ত হওয়ার কথা ছিল। সূত্র মারফত জানা গিয়েছিল যে, সোমবার […]
কলকাতা : সপ্তাহের প্রথম কাজের দিন ট্রেন বিভ্রাট। শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। সোমবার সকাল থেকেই সিগন্যাল বিভ্রাটের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে একের পর এক ট্রেন। সপ্তাহের প্রথম কাজের দিন স্কুল, কলেজ, অফিসে বেরিয়ে ট্রেনে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। রেল সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, গোবরডাঙা স্টেশনে সিগন্যাল সমস্যার জেরেই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে| […]
কলকাতা : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের পুলিশ প্রশাসনে আরও এক দফা বড় রদবদল করল নির্বাচন কমিশন। রবিবার জারি হওয়া নির্দেশে রাজ্যের মোট ১৭০টি থানার ওসি-কে সরিয়ে দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে ভবানীপুর, নন্দীগ্রাম-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা। শুধু থানার ওসি নয়, একসঙ্গে উচ্চপদস্থ ১১ জন আধিকারিক-সহ মোট ১৮৪ জন পুলিশ আধিকারিকের বদলি ও পুনর্বিন্যাসে অনুমোদন দিয়েছে […]
পূর্ব মেদিনীপুর : শুটিং চলাকালীন মৃত্যু হল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রবিবার বিকালে দিঘার অদূরে তালসারিতে এই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, বোটে চেপে শুটিংয়ের সময়ে জলে তলিয়ে যান ওই অভিনেতা। কিছুক্ষণ বাদে তাঁকে খুঁজে পান স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তাঁকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত, […]
কলকাতা : কসবায় ফের হত্যাকাণ্ড। এবার স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করলো পুলিশ। রবিবার ভোরে কসবার বোসপুকুরে এই খুনের ঘটনা ঘটে। ধৃতের নাম বিনোদ। স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত প্রায়ই মত্ত অবস্থায় বাড়ি ফিরত। স্ত্রী স্বপ্নার কাছে টাকা চাইত। টাকা না-দিলে অশান্তিও করত। শনিবার রাতেও তাঁদের মধ্যে অশান্তি হয়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতে […]
◆ চলে গেলেন ‘মোহনবাগান দিদা’, গ্যালারিতে থেমে গেল এক অনন্ত আবেগ কলকাতা : বয়সের ভারে শরীর নুয়ে পড়েছিল অনেক আগেই, কিন্তু প্রাণের ক্লাব গোল করলেই যে মানুষটির মুখে ফুটে উঠত শিশুসুলভ হাসি—সেই ‘মোহনবাগান দিদা’ শান্তি চক্রবর্তী আর নেই। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। শনিবার দুপুরে তাঁর নিথর দেহ যখন শেষবারের মতো আনা হল মোহনবাগান ক্লাব […]








