বহরমপুরে যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের বাগানবাড়িতে চলল বুলডোজার

বহরমপুর : বহরমপুর শহর তৃণমূলের যুব সভাপতি পাপাই ঘোষের একটি বিলাসবহুল বাগানবাড়ি বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন। শনিবার সকালে বহরমপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদের সুড়সুড়ি মাঠ লাগোয়া এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই বাগানবাড়িটি ঘিরেই এলাকায় দীর্ঘদিন ধরে নানা চর্চা চলত। যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষ এই বাগানবাড়িতে বসেই এলাকার মানুষের যাবতীয় সমস্যা সমাধান করতেন বলে অনুগামীদের দাবি। তবে এর উল্টো পিঠে গুরুতর কিছু অভিযোগও রয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, এলাকায় কাউকে হুমকি দেওয়া বা রাজনৈতিক প্রভাব খাটানোর প্রয়োজন হলেও এই বাগানবাড়িতেই ডেকে পাঠানো হতো।

শনিবার সকালে আচমকাই বিশাল পুলিশবাহিনী ও প্রশাসনের কর্তারা বুলডোজার নিয়ে ওই এলাকায় হাজির হন। এরপর চোখের পলকে ভেঙে ফেলা হয় সম্পূর্ণ কাঠামোটি। এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই সৈয়দাবাদ এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়ায়। প্রশাসনের এই পদক্ষেপের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 5 =