Category Archives: কলকাতা

কামদুনি মামলায় নির্যাতিতার পাশে রাজ্য, সুপ্রিম কোর্টে আইনজীবী দিয়ে সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বারুইপুর : কামদুনি গণধর্ষণ ও খুন মামলায় নির্যাতিতার পরিবারের আইনি লড়াইয়ে এবার বড়সড় সাহায্যের হাত বাড়িয়ে দিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে এই মামলার সওয়াল-জবাবের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নির্যাতিতার পরিবারকে আইনজীবী দিয়ে সব ধরনের সহযোগিতা করা হবে। শনিবার বারুইপুরের সূর্যপুরে নবনির্মিত স্থায়ী পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে এসে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। […]

তৃণমূলের আরও ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, তদন্তের আওতায় এক হাজার কোটি টাকারও বেশি

কলকাতা : তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিলের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির তদন্ত আরও জোরদার হয়েছে। দৈনিক খরচ চালানোর বিষয়ে কলকাতা হাইকোর্ট থেকে আংশিক স্বস্তি মেলা সত্ত্বেও, বিধাননগর সাইবার থানা তৃণমূলের আরও ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের ওপর নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দিয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ককে। পুলিশ সূত্রে খবর, প্রথম ও দ্বিতীয় দফায় ফ্রিজ করা অ্যাকাউন্টগুলিতে সব […]

নাবালিকাকে নির্যাতনের অভিযোগ, টালা থানায় ‘জিরো এফআইআর’ দায়ের

কলকাতা : এক নাবালিকাকে নির্যাতনের অভিযোগে কলকাতার টালা থানায় একটি ‘জিরো এফআইআর’ দায়ের করা হয়েছে।শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা নাবালিকার পরিবার প্রথমে অভিযোগ জানাতে টালা থানায় পৌঁছায়। যদিও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে ঘটনাটি ঘটেছে লেক টাউন থানা এলাকার মধ্যে। আইন অনুযায়ী, ঘটনাস্থল নিজেদের এক্তিয়ারভুক্ত না হলেও টালা থানা কর্তৃপক্ষ অভিযোগ গ্রহণ করে একটি […]

জোকা–এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে বড় সাফল্য, টিবিএম ‘দুর্গা’-র ব্রেকথ্রুতে নতুন মাইলফলক

কলকাতা : জোকা–এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের নির্মাণকাজে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল মেট্রো রেল কলকাতা। খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত ভূগর্ভস্থ সুড়ঙ্গ নির্মাণের কাজে ব্যবহৃত টানেল বোরিং মেশিন (টিবিএম) ‘দুর্গা’ সফলভাবে নির্ধারিত পথ অতিক্রম করে ব্রেকথ্রু সম্পন্ন করেছে। এই উপলক্ষে বিশেষ ব্রেকথ্রু অনুষ্ঠানের আয়োজন করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের ১০ জুলাই […]

বিজেপিতে যোগদান তৃণমূলের প্রাক্তন তিন সাংসদের

কলকাতা : তৃণমূল কংগ্রেসের প্রাক্তন তিন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক যোগ দিলেন বিজেপি-তে। বৃহস্পতিবার রাজ্য বিজেপির সদর দফতরে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগ দেন তাঁরা। বৃহস্পতিবার সুখেন্দু, সুস্মিতা, প্রকাশ বিজেপি-তে যোগদানের পরেই শমীক ভট্টাচার্য জানিয়ে দেন, এই যোগদান ‘ব্যতিক্রমী’ ঘটনা। তিনি বলেন, তৃণমূলের নেতা-কর্মীদের জন্য […]

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার বৈঠক, ‘বিকশিত বাংলা’ নিয়ে আলোচনা

কলকাতা : আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠীর চেয়ারম্যান ড. সঞ্জীব গোয়েঙ্কা রাজ্য সচিবালয় নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। এই বৈঠকে রাজ্যের শিল্পের বিকাশ, সার্বিক অগ্রগতি এবং অর্থনৈতিক উন্নয়ন নিয়ে দুই ব্যক্তিত্বের মধ্যে দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা হয়। ​এদিনের বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল—পশ্চিমবঙ্গের উন্নয়নের যাত্রাপথ এবং রাজ্যের শিল্প-পরিবেশকে আরও শক্তিশালী করা, নতুন […]

বিশেষ শর্তে টাকা তুলতে পারবে কালীঘাট তৃণমূল, নির্দেশ হাই কোর্টের

কলকাতা : অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বৃহস্পতিবার আদালতের ভর্ৎসনা মুখে পড়তে হ’ল বিদ্রোহী অর্থাৎ ঋতব্রত তৃণমূলকে। তবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সাময়িক স্বস্তি কালীঘাট তৃণমূলের। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার নিয়োগ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এই স্পেশাল অফিসারের মাধ্যমেই অ্যাকাউন্ট থেকে কালীঘাট তৃণমূল টাকা তুলতে পারবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তাঁর নির্দেশে বিচারপতি […]

স্বাস্থ্য ভবনে কন্ট্রোল রুম পরিদর্শন মুখ্যমন্ত্রীর

কলকাতা : বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। স্বাস্থ্য ভবনের সামনে থেকে মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতাল থেকে দালালরাজ মুক্ত করতে হবে। সরকারি হাসপাতালে মানুষকে সুন্দর পরিষেবা দিতে হবে। উল্লেখ্য, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন নজরদারির জন্য ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম চালুর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে তা চালু […]

নিউটাউনে দু’ হাজার বেডের হাসপাতাল করছে আদানি গোষ্ঠী, জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা : বৃহস্পতিবার সকালে আচমকাই স্বাস্থ্য ভবনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও স্বাস্থ্য সচিব। মুখ্যমন্ত্রী এদিন বলেন, নিউটাউনে আদানি গোষ্ঠী যে দু’ হাজার বেডের হাসপাতাল তৈরি করতে চলেছে, তার উদ্বোধনও শীঘ্রই হবে। মুখ্যমন্ত্রী বলেন, দু’ হাজার বেডের আন্তর্জাতিক মানের সুপার স্পেশালিটি হাসপাতাল হচ্ছে, তার মধ্যে এক হাজার বেড শুধু গরিব মানুষের […]

ডব্লিউবিজেইই কাউন্সেলিংয়ে সব আসন পূরণ, খুশি প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা : পশ্চিমবঙ্গ যৌথ প্রবেশিকা পরীক্ষা (ডব্লিউবিজেইই) কাউন্সেলিংয়ের প্রথম পর্বেই রাজ্যের সমস্ত সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের আসন পূর্ণ হয়ে যাওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একে রাজ্যের জন্য একটি বড় কৃতিত্ব হিসেবে বর্ণনা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, গত কয়েক বছরের মধ্যে এই প্রথমবার এমনটা ঘটল, যা প্রমাণ করে যে রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরা এখন উচ্চতর […]