Category Archives: কলকাতা

সই জাল কান্ড, আপাত স্বস্তি অভিষেকের; একমাসের রক্ষাকবচ হাই কোর্টের

কলকাতা : বিধায়কদের সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সিআইডি তদন্তে অভিষেক বন্দোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়লো। তৃণমূল সাংসদকে আরও একমাসের রক্ষাকবচ দিল হাই কোর্ট। আদালতের নির্দেশ, এই সময়ের মধ্যে অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। তবে, তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। উল্লেখ্য, সই জাল কাণ্ডের সূত্রপাত হয়েছিল বিধানসভার ভোটের পরেই। প্রাথমিকভাবে […]

শিক্ষণীর ‘উদ্ভাস – সিজন ১’ -এ মেধার লড়াই, সেরার শিরোপা বাদুড়িয়া এল.এম.এস. হাই স্কুলের

কলকাতা : পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের মেধাকে প্রাপ্য স্বীকৃতি দেওয়ার স্বপ্ন নিয়েই শিক্ষণী আয়োজন করল আন্তঃবিদ্যালয় কুইজ চ্যাম্পিয়নশিপ ‘উদ্ভাস – সিজন ১’। কলকাতা ও উত্তর ২৪ পরগনার ২১টি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত বাংলা মাধ্যম বিদ্যালয়ের অংশগ্রহণে এই আয়োজন হয়ে উঠেছিল জ্ঞান, যুক্তি, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার এক অনন্য উৎসব। শিক্ষণীর প্রতিষ্ঠাতা দীক্ষিতা পারেখ সেঠিয়ার বিশ্বাস, […]

সোনম ওয়াংচুকের সমর্থনে বিধানসভা চত্বরে ধরনায় ‘কালীঘাট তৃণমূল’, কেন্দ্রের সঙ্গে আলোচনা শুরুর দাবি

কলকাতা : সমাজকর্মী সোনম ওয়াংচুকের আমরণ অনশনের সমর্থনে শুক্রবার ‘কালীঘাট তৃণমূল’-এর নেতারা পশ্চিমবঙ্গ বিধানসভা চত্বরে ডক্টর ভীমরাও আম্বেদকরের মূর্তির পাদদেশে ধরনায় বসেন। এই ধরনা কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের একাধিক প্রবীণ নেতা অংশ নেন এবং কেন্দ্র সরকারের কাছে ওয়াংচুকের দাবিদাওয়া নিয়ে অবিলম্বে আলোচনা শুরু করার আবেদন জানান। এদিনের ধরনা প্রদর্শনে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, […]

ট্রেনের ধাক্কা স্কুলগাড়িতে, মুর্শিদাবাদে চার পড়ুয়া-সহ মৃত ৫

মুর্শিদাবাদ : লেভেল ক্রসিং পার হওয়ার সময় মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা মারল একটি ট্রেন। দুর্ঘটনায় চারপড়ুয়া-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝে। আশঙ্কাজনক অবস্থায় আরও ২ পড়ুয়া এবং গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ট্রেনের ধাক্কায় স্কুলগাড়িটি পুরো দুমড়েমুচড়ে গিয়েছে। পুলিশ ও স্থানীয় […]

তৃণমূল ত্যাগের সিদ্ধান্ত মণীশ গুপ্তর

কলকাতা : ১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণ অভিযানে যুব কংগ্রেসের বিক্ষোভকারীদের উপর গুলিচালনার নির্দেশ দিয়ে বরাবর বিতর্কের মাঝে ছিলেন। কিন্তু ২০১১ সালে রাজনৈতিক পালাবদলের পর সেসব ভুলে তৎকালীন স্বরাষ্ট্রসচিব সেই মণীশ গুপ্তকেই বিধায়ক ও মন্ত্রী পদে এনেছিলেন ‘অত্যাচারিত’ মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতার দলের ভরাডুবির সময়ে সেই ২১ জুলাইয়ের ঠিক আগে তৃণমূল ত্যাগ করলেন ‘বিতর্কিত’ মণীশ গুপ্ত। […]

রথের সকালে মায়াপুরে দিলীপ ঘোষ, গোসেবা ও যজ্ঞের মাঝেই তৃণমূলকে কড়া বার্তা

মায়াপুর : রথযাত্রার পুণ্য তিথির সকালে সপরিবারে মায়াপুর ইসকন মন্দিরে হাজির হলেন রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন সকালে মা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে মায়াপুরে আসেন তিনি। মন্দিরে পৌঁছে প্রথমে জগন্নাথদেবের আরতি দর্শন করেন। এরপর প্রথা মেনে মেতে ওঠেন গোসেবায়। নিজের হাতে গোমাতাকে খাবার খাওয়ানোর পাশাপাশি পরম শ্রদ্ধায় গোমাতার পা ধুয়ে দেন তিনি। মায়াপুরের […]

বিদ্রোহী এবার অনুব্রত মণ্ডলও, বললেন তাঁর নীতিকে ত্যাগ করলাম

কলকাতা : এবার বিদ্রোহী শিবিরে নাম লেখালেন অনুব্রত মণ্ডলও। বুধবার কলকাতায় তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর বৈঠকে যোগ দেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়িনি। তাঁর সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। আমি তাঁর নীতিকে ত্যাগ করেছি।” অনুব্রত মণ্ডল এও বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নয়, বরং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণেই দল ছেড়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের […]

তারামণ্ডলের সামনে মমতাপন্থীদের ২১শে সমাবেশের অনুমতি আদালতের

কলকাতা : কালীঘাট তৃণমূলকে ২১ জুলাই কর্মসূচির জন্য স্থান নির্দিষ্ট করে দিল কলকাতা হাই কোর্ট। তবে বেঁধে দিয়েছে কয়েকটি শর্তও। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, অনধিক তিন হাজার লোক নিয়ে ওই কর্মসূচি পালন করা যাবে। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এক দিকের রাস্তা ব্যবহার করে কর্মসূচি করতে পারবে কালীঘাট তৃণমূল। অন্য দিকের রাস্তা দিয়ে গাড়ি চলাচল করবে। […]

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, গণপিটুনি কাণ্ডে গ্রেফতার আরও এক অভিযুক্ত

বারুইপুর : বারুইপুরে গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডল (৩৫) নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সাকিম লস্কর ওরফে ‘কেলে’। এই নিয়ে গণপিটুনি কাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল আট জনে। পুলিশ সূত্রে খবর, বারুইপুরের সূর্যপুর এলাকা থেকেই সাকিমকে গ্রেফতার করা হয়েছে। বুধবারই তাকে বারুইপুর মহকুমা আদালতে হাজির করা হবে। অন্যদিকে, প্রশাসনিক সূত্রের […]

মমতাকে ছেড়ে এ বার কালীঘাট তৃণমূলের সব পদ থেকে ইস্তফার ঘোষণা মদন মিত্র

কলকাতা : স্ত্রী, দুই পুত্রর বিপুল অবৈধ লেনদেনের প্রমাণ পেয়ে তাঁদের সমন করেছিল ইডি। সঙ্গে সঙ্গে ‘ভালো তৃণমূল’ হয়ে গেলেন সবার মদনদা। ফের ভাঙন কালীঘাট তৃণমূলে। এ বার কালীঘাট তৃণমূল ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন বলে পরিচিত মদন মিত্র। কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকেও ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। বুধবার দুপুরে বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের […]