Category Archives: কলকাতা

পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ সিএজি রিপোর্ট, রাজ্যের ঋণের পরিমাণ ৮ লক্ষ কোটি টাকারও বেশি

কলকাতা : পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত শনিবার রাজ্য বিধানসভায় ভারতের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি/ক্যাগ)-এর রিপোর্ট পেশ করেন। সভা পরিচালনা ও বক্তব্য রাখার সময় অর্থমন্ত্রী বলেন, বিগত কয়েক বছর ধরে অজ্ঞাত কারণে পূর্ববর্তী সরকারের (মমতা বন্দ্যোপাধ্যায়ের) আমলে সিএজির রিপোর্টগুলো বিধানসভার টেবিলে উপস্থাপন করা হয়নি, যা একটি মারাত্মক “সাংবিধানিক ব্যর্থতা” বা ত্রুটি ছিল। বিধানসভায় রিপোর্ট পেশ […]

ধর্মতলায় ছাত্র বিক্ষোভ, স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের

কলকাতা : ধর্মতলায় শুক্রবার ছাত্র বিক্ষোভে যোগ দিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনও। তার জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। ব্যাহত হয় জনজীবন। তবে বিক্ষোভের কোনও অনুমতি নেওয়া হয়নি বলে দাবি করল কলকাতা পুলিশ। এর পরেই অজ্ঞাতপরিচয় বিক্ষোভকারীদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। উল্লেখ্য, নিট কাণ্ডের জেরে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা। আক্রান্ত […]

অভিষেকের বিরুদ্ধে বিধাননগর সাইবার থানায় আরও একটি এফআইআর, যুক্ত একাধিক জামিন অযোগ্য ধারা

কলকাতা : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় আরও একটি এফআইআর দায়ের করা হয়েছে। সমাজসেবী রাজীব সরকার এই লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র আটটি ধারায় পুলিশ মামলা রুজু করেছে, যার মধ্যে চারটি জামিন অযোগ্য ধারা রয়েছে। অভিযোগকারীর দাবি, আমতলা স্থিত পার্টি কার্যালয়ে বুলডোজার […]

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা : “আইনের ঊর্ধ্বে কেউ নয়, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’…” শুক্রবার সমাজ মাধ্যম ফেসবুকে এমনই বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এদিন সমাজ মাধ্যমে লেখেন, “পশ্চিমবঙ্গ সরকার প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দুর্নীতি, তোলাবাজি, ক্ষমতার অপব্যবহার বা সাধারণ মানুষকে হয়রানি, কোনও অবস্থাতেই বরদাস্ত করা হবে না। প্রশাসনকে সম্পূর্ণ স্বচ্ছ, […]

শুক্রবার (২৪ জুলাই, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): আগামীকাল কর্মক্ষেত্রে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন। নতুন কোনো কাজের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের প্রতি কিছুটা যত্ন নেওয়া প্রয়োজন। বৃষ (Taurus): আর্থিক লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। পরিবারের সাথে কাটানো সময় আনন্দদায়ক হবে। ব্যবসায়ীদের নতুন কোনো যোগাযোগের মাধ্যমে উন্নতি হতে পারে। মিথুন (Gemini): কাজের ক্ষেত্রে অতিরিক্ত তাড়াহুড়ো না করাই ভালো। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত […]

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত এফআইআরে একযোগে আইনি রক্ষাকবচ দিতে অস্বীকার আদালতের

কলকাতা : রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক থানায় দায়ের হওয়া এফআইআর সংক্রান্ত মামলায় সুরাহা মিলল না কলকাতা হাই কোর্টে। বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলায় একযোগে আইনি রক্ষাকবচ দেওয়ার মৌখিক আর্জি খারিজ করে দিয়েছে আদালত। সম্প্রতি রাজ্যের ভবানীপুর, শিলিগুড়ি, নকাশিপাড়া, বিষ্ণুপুরসহ বিভিন্ন থানায় অভিষেকের বিরুদ্ধে […]

আদালতের নির্দেশ অমান্য করে রাস্তা অবরোধ, কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা

কলকাতা :- একুশে জুলাইয়ের সভাকে কেন্দ্র করে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে কালীঘাট তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। হেস্টিংস থানায় দায়ের হওয়া এফআইআরে আদালতের নির্দেশ লঙ্ঘন এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী ক্যাথিড্রাল রোডের একটি মাত্র লেনে সভা করার অনুমতি দেওয়া হয়েছিল। […]

১ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে সক্রিয় হবে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান: মুখ্যমন্ত্রী

কলকাতা : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার বিধানসভায় ঘোষণা করেছেন, আগামী ১ আগস্ট থেকে রাজ্যের সমস্ত সাংবিধানিক ও আইনসিদ্ধ প্রতিষ্ঠান সম্পূর্ণ সক্রিয় হয়ে কাজ শুরু করবে। তিনি বলেন, এই প্রতিষ্ঠানগুলিকে তাদের সাংবিধানিক ক্ষমতা অনুযায়ী স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বছরের পর বছর […]

বিধানসভায় তুমুল হট্টগোল, মার্শাল দিয়ে বের করে দেওয়া হলো বিধায়ক কুণালকে

কলকাতা : তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে নিয়ে তুমুল ঝামেলা বিধানসভায়। মার্শাল দিয়ে চ্যাংদোলাকে করে বিধানসভা থেকে বের করে দেওয়া হলো কুণাল ঘোষকে। সাসপেন্ড করা হয়েছে কুণালকে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘এরকম অসভ্যতামি বিধানসভা আগে দেখেনি। আমরাও বিরোধী দলে ছিলাম। বিধায়ক আখরুজ্জামানকে যে ভাবে একজন বিধায়ক শারীরিক ভাবে হেনস্থা করতে গিয়েছিলেন, তা অত্যন্ত দুঃখজনক।’ বুধবার […]

পার্ক স্ট্রিটে রাস্তা জুড়ে দোকানদারি নিয়ে সতর্ক করলেন পুরমন্ত্রী

কলকাতা : ফুটপাত দখল করে হকারের একাধিক দোকান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার সকালে গাড়ি থেকে নেমে হকারদের সতর্ক করেন, ফুটপাতের কিছুটা অংশ ছেড়ে দোকান করতে। একইসঙ্গে পুলিশকে সতর্ক করেন কোনও দোকান যেন ভাঙা না হয়। হকারদের সতর্ক করেন, ২৪ ঘণ্টার মধ্যে তারা যেন তা ঠিক করে নেন। একইসঙ্গে […]