কাকদ্বীপ : দক্ষিণ ২৪ পরগনায় ভোট শান্তিতেই হবে, এ বিষয়ে আশাবাদী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল। তিনি কাকদ্বীপে জেলাশাসক, পুলিশ সুপার ও প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন। পরে মনোজ কুমার আগরওয়াল বলেন, “আমি নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেছি। পরিস্থিতি […]
Category Archives: কলকাতা
ডায়মন্ড হারবার : বাইকবাহিনী তাণ্ডব, ভোটারদের হুমকি দেওয়ার ঘটনা ঘটলো দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। ভোটারদের হুমকি দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের নির্দেশে এফআইআর দায়ের করেছে পুলিশ। একটি ভিডিয়ো প্রকাশ করে কমিশন জানিয়েছিল, ডায়মন্ড হারবারে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। তার পরই সেখানকার নির্বাচনী আধিকারিক এবং পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল কমিশন। রবিবারের মধ্যেই সেই পদক্ষেপ করতে […]
কলকাতা : ফের সক্রিয় ইডি। রবিবাসরীয় সকালে কলকাতার একাধিক জায়গায় ইডি অভিযান চালাচ্ছে। আনন্দপুর এবং আলিপুরে দুই ব্যবসায়ীর বাড়ি-সহ মোট তিনটি জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে। সোনা পাপ্পুর মামলাতেই এই তল্লাশি বলে জানা গিয়েছে। এদিন সকালে সিজিও কমপ্লেক্স থেকে ইডি-র একাধিক দল বেরিয়ে পড়ে। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। আনন্দপুরের একটি আবাসনে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে। আলিপুরেও […]
নদিয়া : নদিয়ার নির্বাচনী জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন বরিষ্ঠ বিজেপি নেতা তথা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, পশ্চিমবঙ্গ এখন পরিচয় সংকটে ভুগছে। যোগী বলেন, “যে বাংলা আমাদের পরিচয় দিয়েছিল, এখন সেই বাংলাই পরিচয় সংকটে ভুগছে। এই সেই ভূমি যা একসময় ভারতকে পরিচয় দিয়েছিল, আর গত ১৫ বছর ধরে বাংলায় মাফিয়া […]
কলকাতা : কলকাতা বন্দর বিধানসভা আসনের বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের সমর্থনে শনিবার এই বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার ও রোড শো করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ও ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এদিন কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী রাকেশ সিংয়ের সমর্থনে রোড শো করেন। দলীয় কর্মীদের পাশাপাশি এই রোড শো-কে সাধারণ মানুষের […]
কলকাতা : পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে ১১০টি আসনে জিতেছে বিজেপি, এমনই দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। শনিবার সকালে কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে হিমন্ত বিশ্বশর্মা বলেন, “পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রথম দফা সম্পন্ন হয়েছে। আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, প্রথম দফাতেই বিজেপি ১১০টি আসন জিতেছে।” হিমন্ত আরও বলেন, “এবার আমরা অসমে ১০০টি আসন […]
কলকাতা : ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার সকাল থেকে কলকাতা, বর্ধমান ও হাবড়ায় অভিযানে নেমেছে ইডি। উত্তর ২৪ পরগনার হাবড়ার একাধিক জায়গায় শনিবার সকাল থেকে তল্লাশি অভিযান চলছে। স্থানীয় সূত্রে খবর, একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। ইডি সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলায় কলকাতা, বর্ধমান এবং হাবড়ায় এই অভিযান […]
কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের উত্তাপ বাড়িয়ে শুক্রবার কলকাতায় পৃথক দুটি মেগা রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিকেলের দিকে উত্তর কলকাতায় প্রধানমন্ত্রী এবং দক্ষিণ কলকাতায় অমিত শাহের এই জোড়া কর্মসূচিতে কার্যত জনজোয়ার নামে। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাসভবন থেকে প্রধানমন্ত্রীর রোড শো শুরু হয়। বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান […]
হাওড়া : শুক্রবার হাওড়া ময়দানে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, যখন এসআইআর-এ নাম বাদ দিয়েছে, একমাত্র তৃণমূল কংগ্রস আপনাদের জন্য লড়েছে। এই বিজেপি বাদ দিয়েছে। ১ কোটি ২০ লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল। তার মধ্যে আমি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে ৩২ লক্ষ লোকের নাম তুলে দিয়েছি। বাদ বাকিদেরও তুলব আগামী দিনে। রাখা মহিলাদের […]
সোদপুর : পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ার মায়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সোদপুরের অমরাবতী মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রার্থীর হাত ধরে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আর জি কর ইস্যু টেনে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে মোদী বলেন, এই মা তাঁর মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন, কিন্তু তৃণমূলের জঙ্গলরাজ সেই মেয়েকে […]









