বকেয়া ডিএ-র ৬৫ শতাংশ দেওয়া হয়ে গিয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য

নয়াদিল্লি : রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা (ডিএ)-র ৬৫ শতাংশ ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনটাই জানাল পশ্চিমবঙ্গ সরকার। যদিও রাজ্যের সরকারি কর্মীদের একাংশের দাবি, অনেকেই এখনও ডিএ-র টাকা পাননি। বুধবার ফের মামলাটি শুনবে আদালত।

সরকারি কর্মীদের একাংশের হয়ে এ দিন আদালতে সওয়াল করেন আইনজীবী করুণা নন্দী এবং ফিরদৌস শামিম। তাঁদের বক্তব্য, অনেক সরকারি কর্মী এখনও ওই টাকা পাননি। তাঁদের সওয়াল, আদালতের রায়ে বলা হয়েছিল বঞ্চিত সব সরকারি কর্মীকে বকেয়া ডিএ দিতে হবে। কিন্তু সকলে সেই টাকা পাননি বলে দাবি সরকারি কর্মীদের একাংশের।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। রাজ্য সরকারের হয়ে এজলাসে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানান, বকেয়া ডিএ-র ৬৫ শতাংশ ইতিমধ্যে দেওয়া হয়েছে। বাকি অংশও দেওয়ার প্রক্রিয়া চলছে। রাজ্য জানিয়েছে, এখনও পর্যন্ত ৭ হাজার ৭০০ কোটি টাকারও বেশি দেওয়া হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 19 =