Category Archives: কলকাতা

গত ৫০ বছরে শিল্পে পিছিয়ে পড়েছে পশ্চিমবঙ্গ : মুখ্যমন্ত্রী

কলকাতা : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার মিলন মেলা প্রাঙ্গনে বস্ত্র শিল্প সম্মেলনের উদ্বোধন করেছেন। মিলন মেলায় বস্ত্র শিল্প সম্মেলনে হাজির হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘গত ৫০ বছরে শিল্পে পিছিয়ে পড়েছে বাংলা। তবে রাজ্যে এখন ডবল ইঞ্জিন সরকার। এ বার রাজ্যে শিল্প ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে। সরকারে আসার তিন মাসের মধ্যে আমরা অনেক কাজ করেছি। আমরা […]

দক্ষিণবঙ্গে আগামী ২৪-৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি

কলকাতা : আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়লেও উত্তরবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টি কম হবে বলে পূর্বাভাস। বৃহস্পতিবার আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের খুলনা অঞ্চলের কাছে একটি ঘূর্ণাবর্ত […]

এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু

কলকাতা : এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার সকালে এক্স মাধ্যমে এলিয়ট পার্কের আগের ও পরবর্তী সময়ের ছবি তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, “ময়দানের এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ ও মনোরম দৃশ্য এতদিন চৌরঙ্গী রোডের দিক থেকে উঁচু টিনের বেড়া দিয়ে ঘিরে দিয়ে সম্পূর্ণভাবে সাধারণ মানুষের থেকে আড়াল […]

কলকাতা বিমানবন্দরে কোটি টাকার সোনা ও হিরে উদ্ধার, গ্রেফতার ১

কলকাতা : বৃহস্পতিবার সকালে কলকাতা বিমানবন্দরের (এনএসসিবিআই) ডোমেস্টিক কার্গো এলাকা থেকে বিপুল পরিমাণ সোনা ও হিরে উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। রিসিভারের হাতে সামগ্রী পৌঁছনোর সময়ই সোনা ও হিরের হদিস মেলে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া মহার্ঘ ধাতুর আনুমানিক মূল্য কোটি টাকা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে এনএসসিবিআই থানায় […]

স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী বর্ষণের সম্ভাবনা

কলকাতা : স্বস্তির বৃষ্টি হয়েই চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার সকালেও হালকা বৃষ্টি হয়েছে শহর ও শহরতলিতে। আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং হাওড়ায়। বৃহস্পতিবারও দুই […]

অভিষেকের পাশে দাঁড়ালেও ‘পয়সাওয়ালা’ ও ‘খোকাবাবু’ বলে তাঁকে খোঁচা অধীরের

কলকাতা : চোখের চিকিৎসার জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুধবার বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি কলকাতা হাই কোর্ট। এই বিষয়ে তাঁর পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তবে পাশে দাঁড়ালেও অভিষেককে ‘পয়সাওয়ালা’ ও ‘খোকাবাবু’ বলে খোঁচা দেন তিনি। অধীরবাবু বলেন, ‘কে কোথায় চিকিৎসা করাবে তা আদালত ঠিক করে দিতে পারে না। আমি আদালতকে সম্মান জানিয়েই […]

রক্ষাকবচের আর্জি জানালেন ফেরারি অভিযুক্ত টুলু মণ্ডল

কলকাতা : অন্তরালে থেকেই এবার রক্ষাকবচের আর্জি জানালেন টুলু মণ্ডল। বুধবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে মামলা দায়ের হয়। ভগ্নিপতি মিনার মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই অন্তরালে টুলু মণ্ডল। বিদেশে গিয়ে গা ঢাকা দিয়েছেন বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে পাহাড়প্রমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। টুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। টুলুর […]

অভিষেকের চোখের চিকিৎসায় বিদেশযাত্রার অনুমতি দিল না হাই কোর্ট

কলকাতা : কলকাতা হাই কোর্টে ফের বড় ধাক্কা খেলেন তৃণমূল নেতা তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসায় বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না তিনি। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বৃহস্পতিবার অভিষেককে এসএসকেএম হাসপাতালে যাওয়ার নির্দেশ দেন। সেখানে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। শুক্রবার হাই কোর্টে রিপোর্ট জমা দেবে মেডিক্যাল বোর্ড। চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে […]

বড়বাজারে প্লাস্টিক শিটের গুদামে ভয়াবহ আগুন, চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

কলকাতা : বুধবার ভোরে কলকাতার বড়বাজারের পণ্ডিত পুরুষোত্তম রায় স্ট্রিটে একটি প্লাস্টিক শিটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোর ৪টে নাগাদ গুদাম থেকে আগুনের শিখা ও ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকল বিভাগে। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। প্লাস্টিকজাত সামগ্রী মজুত থাকায় আগুন […]

বুধবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা : দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বুধবার ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টিও হতে পারে কিছু জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও দুর্যোগের লাল সতর্কতাও জারি হয়েছে। বুধবার কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এদিন দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান […]