বারুইপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ৪

বারুইপুর : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বিজেপি কর্মী বাপি প্রামাণিক খুনের ঘটনায় গ্রেফতার চার। ধৃতরা হল – সুজন মণ্ডল, কৃষ্ণা মণ্ডল, কনক মণ্ডল ও অনিল নাইয়া। বারুইপুরে বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে দলেরই এক পঞ্চায়েত সদস্য-সহ চার জনকে।

রবিবার রাতে বারুইপুরের হাড়দহ পঞ্চায়েতের উত্তর ট্যাঙ্গারবেড়িয়া এলাকায় খুন করা হয় বিজেপি কর্মী বাপি প্রামাণিককে। এই ঘটনায় সোমবার রাতে বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা প্রাক্তন মণ্ডল সভাপতি সুজন মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।

এলাকায় বাপির সঙ্গে সুজনের দ্বন্দ্ব ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বিজেপির কোন্দলের জেরেই এই ঘটনা বলে অভিযোগ উঠছে। যদিও বিজেপির দাবি, দলবিরোধী কাজের জন্য সুজনকে আগেই বহিষ্কার করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 1 =