Category Archives: কলকাতা

মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা মামলা : রিপোর্ট জমা দিতে পুলিশের বাড়তি সময় দাবি, ১১ আগস্ট পরবর্তী শুনানি

কলকাতা : আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির গত বছরের ডিসেম্বরে কলকাতার সল্টলেক স্টেডিয়াম সফরের সময় বিশৃঙ্খলা ও অব্যবস্থার মামলায় পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা হাইকোর্টের কাছে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেছে। আদালত মামলার পরবর্তী শুনানি আগামী ১১ আগস্ট ধার্য করেছে। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে শুনানি চলাকালীন রাজ্য সরকারের পক্ষে আদালতকে […]

ভবানীপুর নির্বাচন মামলার শুনানি পিছল হাইকোর্টে, সময়মতো নথি না মেলায় অসন্তোষ প্রকাশ আদালতের

কলকাতা : ভবানীপুর বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা আবেদনের শুনানি মঙ্গলবার কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল। মামলার সঙ্গে যুক্ত প্রয়োজনীয় কাগজপত্র সময়মতো সংশ্লিষ্ট পক্ষগুলির কাছে না পৌঁছানোয় আদালত তীব্র অসন্তোষ প্রকাশ করেছে এবং কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব করেছে। বিচারপতি গৌরাঙ্গ কান্তের একক বেঞ্চে শুনানি চলাকালীন আবেদনকারী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী […]

পশ্চিমবঙ্গ সফরে জাতীয় মহিলা কমিশনের সভানেত্রী, নারী সুরক্ষা ও পাচার রোধে থাকবে বিশেষ জোর

কলকাতা : জাতীয় মহিলা কমিশনের (এন সি ডব্লু) সভানেত্রী বিজয়া রাহাটকর পশ্চিমবঙ্গে ৫ থেকে ৭ আগস্ট পর্যন্ত তিন দিনের সফরে থাকবেন। এই সফরকালে তিনি কলকাতা ও হাওড়ায় নারী সুরক্ষা, আইনি সচেতনতা, প্রশাসনিক দায়বদ্ধতা এবং নারী ক্ষমতায়ন সম্পর্কিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি তিনি বর্ষীয়ান পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে নারী সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের […]

বাাঁকীপুর উপ-নির্বাচন ফলাফল ২০২৬: বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী প্রশান্ত কিশোর, জন সুরাজের প্রথম বিধায়ক ‘পিকে’

কলকাতা : নির্বাচনী কৌশলবিদ থেকে রাজনৈতিক নেতা হয়ে ওঠা প্রশান্ত কিশোর বিহারের বাাঁকীপুর বিধানসভা উপ-নির্বাচনে এক বিশাল জয় অর্জন করেছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী নীরজ সিনহাকে ১৯,৩২৪ ভোটের ব্যবধানে পরাজিত করে জন সুরাজ পার্টির (JSP) প্রথম বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে প্রশান্ত কিশোর মোট ৬৪,১৫১টি ভোট লাভ করেছেন, যেখানে বিজেপি প্রার্থী নীরজ […]

বর্ধমানে জঙ্গি গ্রেফতারের ঘটনায় ধৃত আরও এক, এই নিয়ে গ্রেফতার ৩

কলকাতা : বর্ধমান থেকে সন্দেহভাজন জঙ্গি সন্দেহে ধৃত হামিম মণ্ডলের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে সোমবার হাওড়া থেকে আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আদিত্য ওরফে রাজ। হাওড়ার বেলিলিয়াস রোডের বাসিন্দা সে। উমেশচন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র (বিকম)। রাতেই পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাঁকে আটক করেছিল। জিজ্ঞাসাবাদের পর সোমবার সকালে গ্রেফতার করা […]

রাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘পথ নিরাপত্তা সপ্তাহ-২০২৬’, ফেসবুক বার্তায় তথ্য দিলেন শুভেন্দু অধিকারী

কলকাতা : সোমবার সপ্তাহের প্রথম দিনেই ৩-৯ আগস্ট সপ্তাহব্যাপী পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করা হয়েছে এবং কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজে লিখেছেন, — “পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে এবং কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের ট্রাফিক ইউনিটের ব্যবস্থাপনায় আজকে ৩রা আগস্ট থেকে ৯ই আগস্ট জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে […]

রাজ্যে ফের টাকা উদ্ধার; এবার মালদায়, রাতভর তল্লাশি পুলিশের

মালদা : ফের টাকা উদ্ধার রাজ্যে। এবার মালদা। রবিবার রাতে মালদা থানা এলাকার মঙ্গলবাড়িতে অভিযানে নামে পুলিশ। সেখানে একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। টাকা গোনার তিনটি যন্ত্রের সাহায্যে সোমবার ভোর পর্যন্ত চলে হিসেব-নিকেশ। বাজেয়াপ্ত হয় মোট ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা। প্রায় ২০ গ্রাম সোনা ও একটি ল্যাপটপও উদ্ধার […]

হাসপাতালের ১০০ মিটারের মধ্যে তামাকজাত সামগ্রী বিক্রিতে নিষেধাজ্ঞা জারি, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

কলকাতা : হাসপাতালের ১০০ মিটারের মধ্যে বিড়ি, পান, সিগারেট, গুটখা-সহ সব ধরনের নেশাজাত দ্রব্যের বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করার কড়া বার্তা দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরে তিন দিনের জেলা সফরের শেষে রবিবার তমলুকের নিমতৌড়িতে জেলাশাসকের দফতরে দুই স্বাস্থ্য জেলা – পূর্ব মেদিনীপুর ও নন্দীগ্রামের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এদিন উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার, […]

হাসিনা বাংলাদেশে ফিরে আসুন, চাইছেন তসলিমা নাসরিন

কলকাতা : হাসিনা বাংলাদেশে ফিরে আসুন, এমনটাই চাইছেন তসলিমা নাসরিন। রবিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তসলিমা বলেন, “আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে যে ভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তা ভুল ছিল। এটি ছিল অগণতান্ত্রিক। দলটিকে নিষিদ্ধ করা ছিল পুরোপুরি অগণতান্ত্রিক। তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। আমি চাই হাসিনা বাংলাদেশে ফিরে আসুন।” তিনি আরও বলেন, […]

রাস্তায় ইট-বালি ফেলে রাখলেই জরিমানার হুঁশিয়ারি অগ্নিমিত্রার

শিলিগুড়ি : বাড়ি তৈরির বালি, পাথর বা ইট রাস্তায় ফেলে রেখে সাধারণ মানুষের যাতায়াতে ব্যাঘাত ঘটানোর দিন শেষ। এবার থেকে নিয়ম ভাঙলেই গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। রবিবার শিলিগুড়ি সফরে এসে কড়া ভাষায় এমনটাই জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আগামী ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যজুড়ে কার্যকর হতে চলেছে এই নয়া ব্যবস্থা। রবিবার উত্তরবঙ্গ […]