ভ্যাপসা গরম উধাও, উপকূল সংলগ্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা : রবিবাসরীয় সকাল থেকে ভ্যাপসা গরম উধাও হয়ে গিয়েছে, আর্দ্রতাজনিত অস্বস্তিও তেমন নেই। উপকূল সংলগ্ন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, সোমবার পশ্চিমের জেলাগুলিতে, যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। মঙ্গলবারের পর থেকে পরবর্তী কয়েকদিন বৃষ্টি ফের কমে যাবে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে ২৪ থেকে ২৬ আগস্টের মধ্যে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 8 =