একটু সময় দিন, অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন অগ্নিমিত্রা

কলকাতা : অন্নপূর্ণা যোজনায় অনেকেই টাকা পাননি বলে অভিযোগ। একাধিক জেলা থেকে বিক্ষোভের ছবি সামনে এসেছে। তবে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের দাবি, ১.৪ কোটি মহিলাকে ৩,০০০ টাকা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বক্তব্য, যাঁরা এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য, কিন্তু এখনও পাননি, তাঁদের বিষয়টি খতিয়ে দেখা হবে, ‘আমরা আমাদের মহিলাদের টাকা দিতে চাই। আমাদের একটু সময় দিন।’

অগ্নিমিত্রা পাল শনিবার বলেন, “১ কোটি ৪০ লক্ষ মহিলাকে জনপ্রতি ৩,০০০ টাকা করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৫০০ টাকা দিয়ে শুরু করেছিল এবং নির্বাচনের ঠিক আগে তা বাড়িয়ে ১,৫০০ টাকা করেছিল।

আমরা ৩,০০০ টাকা দিয়েছি, কিন্তু এ নিয়ে কোনও প্রচার চালানো হয়নি। যারা যোগ্য হওয়া সত্ত্বেও এখনও টাকা পাননি, আমরা তাঁদের বিষয়টি খতিয়ে দেখব। আমরা আমাদের নারীদের হাতে টাকা পৌঁছে দিতে চাই। আমাদের কিছুটা সময় দিন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =