Category Archives: কলকাতা

দীর্ঘ সময় পর পশ্চিমবঙ্গে সুশাসনের সূচনা হতে চলেছে : অমিত শাহ

দমদম : দীর্ঘ সময় পর পশ্চিমবঙ্গে সুশাসনের সূচনা হতে চলেছে, বুধবার দমদমের নির্বাচনী জনসভা থেকে একথাই জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তিনি বলেন, “কবিগুরুর স্বপ্ন, মহর্ষি অরবিন্দের স্বপ্ন এবং ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন ‘সোনার বাংলা’ গড়ার সূচনা করবে বিজেপি সরকার। যেখানে মা ও বোনেদের কোনও ভয় থাকবে না। দমদম উত্তর […]

শীর্ষ আদালতের নির্দেশে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া তালিকা প্রকাশ

কলকাতা : সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রথম দফার ভোটের একদিন আগে বুধবার ভোররাতে প্রকাশ করা হল আপিল ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। ট্রাইব্যুনালে যেসব ভোটারদের নাম নিয়ে আপত্তি বা সংশোধনের আবেদন ছিল, সেগুলির নিষ্পত্তির ভিত্তিতেই এই সাপ্লিমেন্টারি তালিকা তৈরি করা হয়েছে। যাঁরা তালিকায় যুক্ত হয়েছেন তাঁরা প্রথম দফার ভোটে অংশ নিতে পারবেন। তবে […]

বাইকে বিধিনিষেধকে চ্যালেঞ্জ, বৃহস্পতিতে হাইকোর্টে শুনানি

কলকাতা : নির্বাচন কমিশনের বাইক সংক্রান্ত যে বিধিনিষেধ জারি করেছে, তা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিচারপতি কৃষ্ণ রাও মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলাকারীর আইনজীবীর বক্তব্য, বাইক ব্যবহারে নিষেধাজ্ঞায় সাধারণ মানুষ সমস্যায় পড়বে। উল্লেখ্য, ভোটের দু’দিন আগে থেকেই বাইক চালানোর ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ জারি […]

২৭ এপ্রিল পর্যন্ত কলকাতাই ‘পাখির চোখ’ অমিত শাহের, দ্বিতীয় দফার রণকৌশল সাজাতে রাতভর বৈঠক

কলকাতা : পশ্চিমবঙ্গের নির্বাচনী লড়াইয়ে শেষ কামড় দিতে কোমর বেঁধে নামছে বিজেপি। দলীয় সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম প্রধান ভোটকুশলী অমিত শাহ আগামী ২৭ এপ্রিল পর্যন্ত কলকাতাতেই ডেরা বাঁধবেন। অর্থাৎ, নির্বাচনের শেষ দফার প্রচারের শেষ দিন পর্যন্ত তিনি বাংলায় থেকেই নীল নকশা তৈরি করবেন। বুধবার রাজ্য বিজেপির এক নেতা এই খবরের সত্যতা […]

শ্রীজাতর গ্রেফতারির খবর “ভুয়ো”, জানালো নির্বাচন কমিশন

কলকাতা : বুধবার সকালে আচমকাই শোনা যায়, ভোটবঙ্গে কয়েক বছর আগের এক পুরনো মামলার জেরে নাকি কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এমনকী এও রটে যায় যে, ভোটের আগেই গ্রেফতারির মুখে শ্রীজাত। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার জন্যেই এহেন পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে কিছুক্ষণ পরেই কমিশন জানায়, ‘এই খবর ভুয়ো।’ […]

গরমে দুর্বিষহ অবস্থা দক্ষিণবঙ্গে, তাপপ্রবাহেরও পূর্বাভাস

কলকাতা : গরমে দুর্বিষহ অবস্থা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভ্যাপসা গরমে রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহ ও অস্বস্তিকর গরম বজায় থাকবে। এই মর্মে জারি করা হয়েছে সতর্কতা। আগামী সাত দিন রাজ্যে তাপমাত্রার কোনও হেরফের হবে না বলেও জানানো হয়েছে। রাজ্যের পশ্চিমের জেলাগুলির কিছু অংশে আগামী সাত দিন তাপমাত্রা […]

বৃহস্পতিতে ভোট পশ্চিমবঙ্গে, প্রথম দফায় ১৫২টি আসন

কলকাতা : পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় ভোটগ্রহণ হবে ১৬টি জেলার ১৫২টি আসনে। এই জেলাগুলি হল – কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম। পশ্চিমবঙ্গে এবার দুই দফায় হবে ভোটগ্রহণ। নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ নিশ্চিত করতে […]

‘নীরবতা পর্বে’ বহিরাগতদের হঠাও, কড়া ফরমান কমিশনের

#ECI #assembly #election কলকাতা : প্রথম দফার ভোটের আগে নীরবতা পর্ব শুরু হতেই বহিরাগত রাজনৈতিক কর্মীদের এলাকা ছাড়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। ২৩ এপ্রিল ভোট। তার ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ সোমবার সন্ধ্যা ৬টা থেকে প্রচার বন্ধ। আর সেই সময়সীমা পেরোতেই বাইরে থেকে আনা দলীয় কর্মী, সমর্থক ও পদাধিকারীদের কেন্দ্র ছাড়তে হবে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর […]

পশ্চিমবঙ্গে প্রথম দফার ও তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রচার শেষ, বৃহস্পতিবার ভাগ্যপরীক্ষা প্রার্থীদের

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আগে মঙ্গলবার বিকেল ৫টায় শেষ হলো প্রচার অভিযান। আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ১৫২টি আসনে এবং তামিলনাড়ুর সমস্ত ২৩৪টি আসনে একযোগে ভোটগ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে ‘সাইলেন্স পিরিয়ড’ বা নীরবতার সময়কাল শুরু হয়েছে। এই সময় মিছিল, সভা বা সামাজিক […]

বেলডাঙা-কাণ্ডে ১৫ জনের জামিন খারিজের মামলা ছাড়লো কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ

কলকাতা : বেলডাঙা-কাণ্ডে ১৫ জনের জামিন খারিজের মামলা ছেড়ে দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ওই ১৫ জনকে নিম্ন আদালত জামিন দিয়েছিল। যার বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয় এনআইএ। মঙ্গলবার ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এই মামলায় ইউএপিএ ধারা যুক্ত করা হবে কিনা, সেই বিষয়টি প্রধান বিচারপতির কাছে বিচারাধীন। তাই এই ডিভিশন বেঞ্চে জামিন খারিজের […]