Category Archives: কলকাতা

৩০ আগস্টের মধ্যে অন্নপূর্ণা যোজনায় সমস্ত যোগ্য মহিলাদের নথিভুক্তকরণ সম্পন্ন হবে: মুখ্যমন্ত্রী

কলকাতা : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য মহিলাদের নথি যাচাইকরণের কাজ দ্রুতগতিতে চলছে এবং ৩০ আগস্টের মধ্যে সমস্ত যোগ্য উপভোক্তাদের নথিভুক্তকরণ শেষ করা হবে। তিনি আশ্বস্ত করে বলেন, যোগ্যতার ভিত্তিতে কোনো যোগ্য মহিলাই এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। উত্তরবঙ্গ সফরে পৌঁছে সোমবার জলপাইগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, অনেক মহিলার […]

ধর্মতলায় অশান্তির ঘটনায় ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ প্রক্রিয়া পুলিশের

কলকাতা : ধর্মতলায় নিট সংক্রান্ত আন্দোলনের সময় ঘটে যাওয়া সাংবাদিক নিগ্রহ ও অশান্তির ঘটনার তদন্তে আরও সক্রিয় হলো পুলিশ। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং অপরাধের নেপথ্যের তথ্য উদঘাটনের উদ্দেশ্যে সোমবার দুপুরে ধৃতদের নিয়ে সরাসরি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে মোট পাঁচ জন অভিযুক্তকে ঘটনাস্থলে আনা হয়। মহম্মদ আফরোজ, খালিদ রাজা, মহম্মদ আলমগীর, মহম্মদ […]

অ্যাপ ক্যাব ধর্মঘটে ভোগান্তি যাত্রীদের

কলকাতা : সপ্তাহের শুরুতেই ভোগান্তি। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, অ্যাপ ক্যাবের ভাড়া বৃদ্ধি এবং রাস্তায় পুলিশি হয়রানি বন্ধ করার মতো একাধিক দাবিতে সোমবার ১২ ঘণ্টার যাত্রী পরিষেবা বন্ধ রাখার ডাক দেয় সিটু সমর্থিত অ্যাপ ক্যাব চালকদের সংগঠন। জানা গেছে, এই ধর্মঘটকে সমর্থন করেছে অ্যাপ-ভিত্তিক বাইক চালকদের সংগঠনও। সেক্ষেত্রে, ১২ ঘণ্টা অ্যাপ ক্যাবের পাশাপাশি অ্যাপ বাইকও এদিন […]

প্রশ্ন ফাঁস দেশজুড়ে সমস্যা হয়ে দাঁড়িয়েছে : দিলীপ ঘোষ

কলকাতা : প্রশ্ন ফাঁস দেশজুড়ে সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার সকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, আমরা লোকসভায় একটি বিল পেশ করব এবং সেই আইনটি শীঘ্রই আসছে; এর সময়সীমা যথাসময়ে ঠিক করা হবে। প্রশ্নপত্র ফাঁস সারা দেশজুড়ে—রাজ্য ও কেন্দ্রীয় উভয় স্তরেই—একটি বড় সমস্যা […]

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যের অভিযোগে বারুইপুরে গ্রেফতার রুম্মান কবির নামে এক যুবক

বারুইপুর : দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগে রুম্মান কবির নামে এক যুবককে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে অভিযুক্ত ব্যক্তি তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন। অভিযোগ, […]

ধর্মতলার বিক্ষোভে বিশৃঙ্খলার ঘটনায় ফের সরব মুখ্যমন্ত্রী

কলকাতা : ধর্মতলায় ছাত্র-যুবদের বিক্ষোভ মিছিলে বিশৃঙ্খলার ঘটনায় ফের সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার কার্গিল বিজয় দিবসে নন্দীগ্রামের একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। এদিন সেখান থেকে সাংবাদিকদের হেনস্থায় অভিযুক্তদের বিরুদ্ধে ফের কড়া বার্তা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, যারা সাংবাদিকদের হেনস্থা করেছে, তারা আন্দোলনের সঙ্গে যুক্ত নয়। গুন্ডাদমন আইনে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, […]

গ্রেফতার আরও তিন, ধর্মতলায় ছাত্র বিক্ষোভে ধৃত বেড়ে ১৪

কলকাতা : নিট-আন্দোলনে ধর্মতলায় গন্ডগোল পাকানো এবং সাংবাদিক নিগ্রহের অভিযোগে শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে আরও তিন জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ধর্মতলার ঝামেলায় তাঁদের সরাসরি যুক্ত থাকার প্রমাণ মিলেছে বলে পুলিশের দাবি। পুলিশের জালে ধরা পড়েছে তৌহিদি জনতা সংগঠনের নেতা শেখ আলম। পাশাপাশি, শাহবাজ খান ও মহম্মদ জহিরুদ্দিনকেও পাকড়াও পুলিশের। প্রত্যেকের ক্ষেত্রেই পুলিশ হেফাজতের […]

নলহাটিতে এনআইএ-র বড় অভিযান, বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

বীরভূম : পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নলহাটিতে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) শনিবার একটি বড় ধরনের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে। তল্লাশি অভিযান চালিয়ে ২০ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট এবং একাধিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের খবর ছড়াতেই এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। এত বিপুল […]

আইপিএস কোটেশ্বর-সহ একাধিক পুলিশকর্তাকে বরখাস্ত করার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা : বিগত সরকারের আমলে প্রশাসনিক অতিসক্রিয়তা, পুলিশি অত্যাচার এবং সাধারণ মানুষের ওপর অন্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল রাজ্য সরকার। শনিবার বিধানসভায় দাঁড়িয়ে স্বরাষ্ট্র দফতরের একাধিক স্পর্শকাতর সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালিয়াগঞ্জে রাজবংশী যুবক হত্যা, প্রাক্তন আইপিএস-কে হেনস্থা এবং ধর্মীয় অনুষ্ঠানে অসংবেদনশীল আচরণের মতো ঘটনায় যুক্ত থাকা একজন আইপিএস আধিকারিক-সহ একাধিক পুলিশকর্মীকে বরখাস্ত […]

মানুষের স্বাস্থ্য নিয়ে খেলা করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : সেবাশ্রয় অনিয়ম নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর

কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভায় শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরগুলোতে কথিত অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গ উত্থাপন করে বলেন, এই ঘটনায় কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র অধীনে ওই ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, সেবাশ্রয় শিবিরগুলোকে ঘিরে […]