ধর্মতলায় অশান্তির ঘটনায় ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ প্রক্রিয়া পুলিশের

কলকাতা : ধর্মতলায় নিট সংক্রান্ত আন্দোলনের সময় ঘটে যাওয়া সাংবাদিক নিগ্রহ ও অশান্তির ঘটনার তদন্তে আরও সক্রিয় হলো পুলিশ। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং অপরাধের নেপথ্যের তথ্য উদঘাটনের উদ্দেশ্যে সোমবার দুপুরে ধৃতদের নিয়ে সরাসরি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে মোট পাঁচ জন অভিযুক্তকে ঘটনাস্থলে আনা হয়। মহম্মদ আফরোজ, খালিদ রাজা, মহম্মদ আলমগীর, মহম্মদ মইনুদ্দিন আনসারি এবং মহম্মদ সলমনকে ঘটনাস্থলে নিয়ে আসা হয় এ দিন।

অভিযুক্ত খালিদ রাজাকে এদিন খালি পায়ে ঘটনাস্থলে হাঁটিয়ে নিয়ে যান তদন্তকারী আধিকারিকরা। তাকে প্রথমে মেট্রো চ্যানেল, সেখান থেকে ডোরিনা ক্রসিং এবং পরবর্তীতে টিপু সুলতান মসজিদের সামনে পর্যন্ত নিয়ে যাওয়া হয়। অপর এক অভিযুক্ত মহম্মদ আফরোজকে হাফ প্যান্ট ও খালি পায়ে ডোরিনা ক্রসিং থেকে ধর্মতলা বাস ডিপো হয়ে ডাফরিন রোড পর্যন্ত হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। তবে উভয়ই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনও মন্তব্য করতে অস্বীকার করে।

উল্লেখ্য, শুক্রবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত বাম ছাত্র সংগঠনের ডাকে নিট কেলেঙ্কারির প্রতিবাদে মিছিলে বহু মানুষের সমাগম হয়েছিল। কিন্তু মিছিলের খবর খবর করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিকরা। পুলিশ হামলাকারীদের চিহ্নিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =