ধর্মতলার বিক্ষোভে বিশৃঙ্খলার ঘটনায় ফের সরব মুখ্যমন্ত্রী

কলকাতা : ধর্মতলায় ছাত্র-যুবদের বিক্ষোভ মিছিলে বিশৃঙ্খলার ঘটনায় ফের সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার কার্গিল বিজয় দিবসে নন্দীগ্রামের একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী।

এদিন সেখান থেকে সাংবাদিকদের হেনস্থায় অভিযুক্তদের বিরুদ্ধে ফের কড়া বার্তা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, যারা সাংবাদিকদের হেনস্থা করেছে, তারা আন্দোলনের সঙ্গে যুক্ত নয়। গুন্ডাদমন আইনে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আগেই স্পষ্ট জানিয়েছিলেন, সাংবাদিকদের উপরে হামলা এ রাজ্যে আর বরদাস্ত করা হবে না। এদিন সেই প্রসঙ্গের সুর টেনে তিনি বলেন, ইতিমধ্যেই সাংবাদিকদের হেনস্থার ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, এদের সঙ্গে ককরোচ জনতা পার্টি, নিট আন্দোলনের কোনও সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =