এফআইএইচ ইয়ুথ হকি ৫এস এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতের সোনা, পাকিস্তানকে হারাল পুরুষ দল; ফাইনালে চিনের কাছে হারল মেয়েরা

মাস্কাট : মাস্কাটে অনুষ্ঠিত এফআইএইচ ইয়ুথ হকি৫এস এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক ম্যাচে ভারতীয় সাব-জুনিয়র পুরুষ হকি দল দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-১ গোলে পরাজিত করেছে।

রোমিত পাল (৫’), অধিনায়ক কেতন কুশওয়াহা (১২’) এবং শাহরুখ আলীর (১৩’) গোলে ভারত এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে নিল। এরফলে ভারতীয় পুরুষ দল অপরাজিত ভাবে চ্যাম্পিয়ন হলো।

ফাইনালে পৌঁছানোর সুবাদে ভারত ও পাকিস্তান উভয় দলই প্রথম এফআইএইচ ইয়ুথ হকি৫এস বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে।

এদিকে মহিলাদের প্রতিযোগিতায় ফাইনালে চিনের কাছে ২-৪ ব্যবধানে হেরে ভারতীয় দল রানার-আপ হয়েছে।

মাস্কাটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ভারতীয় মহিলা দলও এফআইএইচ ইয়ুথ হকি৫এস বিশ্বকাপে খেলার জন্যও যোগ্যতা অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =