বাবা-মায়েরাই হলেন প্রথম শিক্ষক, মন কি বাত বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : বাবা ও মা-ই হলেন প্রথম শিক্ষক, রবিবার মন কি বাত অনুষ্ঠানে একথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “কাকতালীয়ভাবে, এই সপ্তাহেই আমরা গুরু পূর্ণিমার পবিত্র উৎসবও উদযাপন করব। আমাদের বাবা-মায়েরাই হলেন আমাদের প্রথম শিক্ষক।

স্কুলের শিক্ষকরা আমাদের জ্ঞান ও শিক্ষার উপহার দেন। গুরু পূর্ণিমা হলো এমন সব শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ। আমি দেশের সকল শিক্ষক ও গুরুর প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাই।”

মন কি বাত অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আগামীকাল, অর্থাৎ ২৭ জুলাই, ভারতরত্ন ডঃ এ.পি.জে. আব্দুল কালামের প্রয়াণ বার্ষিকী। ডঃ কালামের ব্যক্তিত্বের অনেক অনুপ্রেরণাদায়ক দিক থাকলেও, শিক্ষকের ভূমিকাই ছিল তাঁর হৃদয়ের সবচেয়ে কাছের। তিনি শিশু ও তরুণদের বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করতেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =