দায়িত্ব বাড়ল প্রহ্লাদ যোশীর, গ্রহণ করলেন শিক্ষা মন্ত্রকের দায়িত্ব

নয়াদিল্লি : দায়িত্ব বাড়ল প্রহ্লাদ যোশীর। রবিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে কেন্দ্র জানিয়ে দেয়, শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে প্রহ্লাদ যোশীকে। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার বর্ষীয়ান এই সদস্য ইতিমধ্যে কেন্দ্রের দু’টি মন্ত্রকের দায়িত্বে আছেন।

তিনি উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রক এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক সামলাচ্ছেন। তার সঙ্গে বাড়তি দায়িত্ব হিসেবে শিক্ষা মন্ত্রকের মাথায় বসানো হল প্রহ্লাদকে। দায়িত্ব পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। সেই সঙ্গে সাধ্যমতো এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন। আর রবিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে গিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর দায়িত্বভার বুঝে নিয়েছেন প্রহ্লাদ যোশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =