Category Archives: কলকাতা

খিদিরপুরে ভোট পর্যবেক্ষণ শুভেন্দুর, মমতা বললেন বিভিন্ন বুথে ঘুরবেন

কলকাতা : খিদিরপুর এলাকায় ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তুষ্ট শুভেন্দু অধিকারী। তিনি জানান, ওই এলাকায় ভোটের সময় ভোটদাতারাই ঢুকতে পারতেন না। সন্ত্রাসের পরিবেশ থাকত। নির্বাচন কমিশন সেই পরিস্থিতি বদলে দিয়েছে। এ জন্য তাদের ধন্যবাদ দেওয়া প্রয়োজন। পাশাপাশি সকাল সকাল ভবানীপুরের প্রতিদ্বন্দ্বীর বুথ পরিদর্শনে বার হওয়া নিয়ে কটাক্ষ করেন, ‘‘ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না।’’ […]

বিজেপি জোর করে নির্বাচনে কারচুপি করতে চায় : মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা : বিজেপি জোর করে নির্বাচনে কারচুপি করতে চায়, এমনই দাবি করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সমালোচনা করে বুধবার ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বলেন, “দেখুন রাতে আমাদের কর্মীকে কীভাবে মারধর করা হলো। এই নৃশংসতাটা দেখুন। কী ধরনের গুন্ডামি চলছে? এভাবে ভোট হয় না। শান্তিপূর্ণভাবে ভোট হয়। এটা গণতন্ত্রের উৎসব। কিন্তু ওরা এটাকে […]

বৃষ্টির অনুকূল পরিস্থিতি, কলকাতা-দক্ষিণবঙ্গের সর্বত্রই কালবৈশাখীরও পূর্বাভাস

কলকাতা : বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। সেই কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। কালবৈশাখীরও রয়েছে সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে ঝড়-বৃষ্টি। কলকাতা-সহ কয়েক জেলায় ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার। ঝড়-বৃষ্টির সৌজন্যে গরম কমে, স্বস্তি ফিরবে। আগামী তিন দিন […]

ভোটের দিন স্বাভাবিক থাকবে মেট্রো পরিষেবা

কলকাতা : রাত পোহালেই কলকাতায় দ্বিতীয় দফার ভোট। কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, ২৯ এপ্রিল ভোটের দিন মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। অর্থাৎ ব্লু, গ্রিন এবং অরেঞ্জ—তিনটি লাইনেই প্রতিদিনের মতো ট্রেন চলাচল করবে এবং সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। ব্লু লাইনে (নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম) এই লাইনে প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ […]

পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাই কোর্ট

কলকাতা : বঙ্গভোটের দায়িত্ব নিয়ে ভোটের মাঝে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ‘দাবাং’ মেজাজে হুমকি দিয়েছিলেন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা, যিনি যোগীরাজ্যের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ বলে পরিচিত। ফলতার তৃণমূল প্রার্থীর পরিবারকে হুঁশিয়ারির সেই ভিডিও ভাইরাল হয় (যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করা যায়নি)। তিনি অযথা ভোটার ও প্রার্থীকে হুমকি দিচ্ছেন, এই অভিযোগ তুলে অজয়পাল শর্মার বিরুদ্ধে […]

দ্বিতীয় দফার ভোটের আগে পুলিশে রদবদল, নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ

কলকাতা : রাজ্যে দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে পুলিশ প্রশাসনে আবারও বড়সড় রদবদল করা হলো। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হিংসা ও অশান্তির ঘটনার পরিপ্রেক্ষিতে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন এই কড়া পদক্ষেপ নিয়েছে। অতিরিক্ত ডিজি (আইন-শৃঙ্খলা)-র পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দফার ভোটে মোতায়েন থাকা ২৬ জন পুলিশ […]

ভোটার লিস্টে জুড়ল আরও ১৪৬৮ নাম, তালিকা দিল নির্বাচন কমিশন

কলকাতা : দ্বিতীয় দফার ভোটের আগে ফের অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ট্রাইবুনালে আবেদনের নিষ্পত্তি হওয়ার পরে দ্বিতীয় দফার ভোটে উত্তীর্ণ হওয়া ১৪৬৮ জনের নাম জুড়ছে ভোটার তালিকায়। বাদও গিয়েছে ৬ জনের নাম। মঙ্গলবার প্রকাশিত অতিরিক্ত তালিকায় কলকাতা দক্ষিণে ৬৭৭ জনের নাম জুড়েছে। কলকাতা উত্তরে জুড়েছে ৫৯৬ জনের নাম। হাওড়ায় জুড়েছে ৭৭ জনের […]

‘বিকশিত বাংলা’ গড়ার জন্য সংকল্পবদ্ধ, প্রচার সেরে সমাজ মাধ্যমে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

কলকাতা : দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে শেষ প্রচার সেরে সোমবার বিকেলে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে বাংলায় অডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে ৭ মিনিট ৩৮ সেকেন্ডের সেই বার্তা যোগ করে তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গে আমার প্রিয় পরিবারবর্গ, গণতন্ত্রের এই উৎসব আপনাদের সামনে বিজেপির বিজয়ের ধ্বজা ওড়ানোর এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। আমি নিশ্চিত যে ২৯ এপ্রিল, […]

ভুল খবর প্রচারের অভিযোগে সংবাদমাধ্যমের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ, রুজু হলো এফআইআর

কলকাতা : ভুয়ো খবর প্রচারের অভিযোগে একটি বৈদ্যুতিক চ্যানেল তথা স্যাটেলাইট সংবাদমাধ্যমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর প্রাসঙ্গিক ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ৩৫৩ (২), ১৭৪ ও ১৭৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। মূলত ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে নিজেদের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে এই […]

নির্বাচন কমিশনকে আরও সতর্ক হতে হবে, হিংসা প্রসঙ্গে মন্তব্য অধীরের

বহরমপুর : নির্বাচন কমিশনকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী রবিবার বলেন, “বাংলার মানুষ নির্বাচনের সময়, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরেও নিয়মিত এই হিংসা দেখে আসছে। এতে নতুন কিছু নেই। নতুন বিষয় হলো, লক্ষ লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও যদি এই ধরনের […]