নুঙ্গি রেলস্টেশনের প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান

দক্ষিণ ২৪ পরগনা : শনিবার রাতে বজবজ-শিয়ালদহ শাখার নুঙ্গি রেলস্টেশনের প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান সরাতে বুলডোজার নিয়ে নামে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ থেকে ১৫ দিন আগে মাইকিং করে দোকানদারদের রেলওয়ের জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল।

নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান না সরানোয় মহেশতলা থানার পুলিশ ও রেল পুলিশের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ১০০ থেকে ১৫০টি দোকান ভেঙে ফেলা হয়েছে বলে দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + twelve =