বিমান যোগাযোগের ক্ষেত্রে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা : বিমান যোগাযোগের ক্ষেত্রে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কলকাতায় পরিবহণের এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা করেন। তাঁর দাবি, বালুরঘাট, মালদা এবং পুরুলিয়ায় তিনটি ডোমেস্টিক বিমানবন্দর নির্মাণের জন্য অর্থ দিতে সম্মত হয়েছে কেন্দ্রীয় সরকার।

কল্যাণীতে হতে চলেছে অত্যাধুনিক মানের এয়ারপোর্ট। রাজ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে শিল্পক্ষেত্রেও তার ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, পরিবহণ ক্ষেত্রে বিপ্লব ঘটলে রাজ্যে শিল্প আসবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

পূর্ববর্তী সরকারের সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন, আগের সরকারের দুর্বলতার কারণে ইউরোপ ও আমেরিকার সঙ্গে রাজ্যের সরাসরি বিমান যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। তবে বর্তমান সরকার সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 4 =