কলকাতা : “সব চোরগুলো চলে গিয়েছে। বেঁচে গিয়েছি।” মঙ্গলবার ২১শের মঞ্চ থেকে দলত্যাগীদের বিরুদ্ধে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তার পরেই তিনি দাবি করেন, ইডি-সিবিআইয়ের ভয় দেখানো হচ্ছে। এই সূত্রে তাঁর সংযোজন, “ভয় দেখিয়ে কিছু মানুষকে কিছু ক্ষণের জন্য চুপ রাখা যায়।” ঋতব্রত শিবিরকে ‘বিজেপির বি টিম’ বলে কটাক্ষ করে মমতার ভবিষ্যদ্বাণী, ওই টিমও দ্রুত ভেঙে যাবে। ঋতব্রত শিবিরের উদ্দেশে মমতার বার্তা, “ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই। ধনে-মানে-প্রাণে ভাল থাকুন।” নতুনদের ‘সোনার খনি’ নিয়ে তিনি নতুন করে শুরু করবেন বলে জানান মমতা।
প্রলোভন সত্ত্বেও শহিদ পরিবারের সদস্যেরা কালীঘাট তৃণমূলের সভায় যাওয়ায় তাঁদের ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

