দ্বিতীয় দিনেও ব্যাহত সংসদের কাজকর্ম, দিনের মতো মুলতুবি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন

নয়াদিল্লি : সংসদের বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেও বিরোধীদের তুমুল হইহট্টগোলে ব্যাহত হলো লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। ব্যাপক হৈচৈযের জন্য সংসদের উভয়কক্ষের অধিবেশন দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটা থেকে শুরু হয় সংসদের উভয়কক্ষের অধিবেশন।

সভার কাজ শুরু হওয়ার প্রথম থেকেই নিট পরীক্ষার প্রশ্নফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলের সাংসদরা হট্টগোল করেন। প্রথমে দুপুর বারোটা পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। এরপর সভা বসলেও, একই রকম থাকে পরিস্থিতি। তখন দুটো পর্যন্ত উভয়কক্ষের অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

দুপুর দুটোয় পুনরায় অধিবেশন বসলেও, শান্তি ফেরেনি, ফলে দিনের মতো মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 8 =