অন্নপূর্ণা যোজনার অর্থ প্রদান, নারী সশক্তিকরণে জোর মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা : অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় পর্যায়ের অর্থ প্রদান শুরু হয়েছে বুধবার। যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হচ্ছে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও।

নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘অন্নপূর্ণা যোজনার উপযুক্ত প্রাপকদের চিহ্নিত করে মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে তিন হাজার টাকা। প্রধানমন্ত্রীর গ্যারান্টির দিকে আরও অনেকটা এগোলাম।’ নারী সশক্তিকরণে জোর দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘অন্নপূর্ণা যোজনায় আবেদনের ২৬ লক্ষ ফর্ম বাতিল করা হয়েছে।

ঝাড়াই-বাছাইয়ের প্রয়োজন ছিল। বাকি ১ কোটি ৩০ লক্ষেরও বেশি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। সকালেই ১ কোটি ১০ লক্ষ অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছে। বাকি অ্যাকাউন্টে বিকেলের মধ্যে টাকা চলে যাবে। তবে দেখতে হবে নিয়মের বাইরে কেউ যেন টাকা না পায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + fourteen =