Category Archives: কলকাতা

তৃণমূলের জাতীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা ডঃ শান্তনু সেনের

কলকাতা : তৃণমূল কংগ্রেস নেতা ও প্রাক্তন রাজ্যসভা সাংসদ ডঃ শান্তনু সেন দলের জাতীয় মুখপাত্রের পদ থেকে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করে লেখা তাঁর পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, “বিভিন্ন কঠিন সময়ে বিভিন্ন মতামতের সঙ্গে একমত না হলেও, আমি গণমাধ্যমে অনেক বিতর্কিত বিষয়ে দলের হয়ে প্রকাশ্যে লড়াই করেছি, যার জন্য সাধারণ মানুষ প্রায়শই আমার […]

সৌগত রায়কে লক্ষ্য করে চোর স্লোগান

কলকাতা : দলীয় কর্মীরা আক্রান্ত। তাই সেই নিয়ে বৃহস্পতিবার বেলায় নিমতা থানায় স্মারকলিপি জমা দিতে যান তৃণমূল নেতৃত্ব। সেখানে ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়। থানায় যখন স্মারকলিপি জামা দেওয়া চলছে, তখন বিজেপির কর্মীরা স্লোগান দিতে থাকেন। সাংসদ বেরোনোর সময়ে তাঁর গাড়িতে ডিম ছোড়াও হয়। এর ফলে উত্তেজনা ছড়ালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তাঁর গাড়িতে […]

সাঁতার প্রশিক্ষণ চলাকালীন আসানসোলে সুইমিং পুলে ডুবে মৃত্যু ছাত্রের

আসানসোল : স্কুলের গ্রীষ্মকালীন সাঁতার প্রশিক্ষণ চলাকালীন বৃহস্পতিবার সুইমিং পুলে ডুবে মৃত্যু হল এক ছাত্রের। আসানসোলে এই ঘটনায় ক্ষোভ তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রের নাম আদ্বিক। আসানসোল দক্ষিণ থানার লোয়ার চেলিডাঙার বাসিন্দা ওই ছাত্র শহরের একটি বেসরকারি স্কুলে পড়ত। বৃহস্পতিবার স্কুলের গ্রীষ্মকালীন সুইমিং ক্যাম্পে সাঁতার প্রশিক্ষণের সময়ে অন্য […]

ঈদের নামাজে ব্রিগেডের আকাশে উড়ল জাতীয় পতাকা, নজিরবিহীন দৃশ্য দেখল কল্লোলিনী কলকাতা

কলকাতা : গোটা দেশ সহ রাজ্যে পালিত হচ্ছে বকরি ঈদ। আর বৃহস্পতিবার কলকাতার বকরি ঈদের সকালটা ছিল এ বার একদমই অন্য রকম। কয়েক দশকের সেই রেড রোড বন্ধ করে যে নামাজের দৃশ্য শহরের অভ্যাস হয়ে উঠেছিল, সেই চেনা দৃশ্য আজকে ছিল না। বরং তার জায়গায় এ বার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ পালিত হল নিশ্চিন্তে ঈদের নামাজ আদায় […]

মায়াপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু, গোশালায় করলেন বিশেষ পুজো

নদিয়া : বৃহস্পতিবার নদিয়ার মায়াপুরের ইসকন মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে মালা পরিয়ে স্বাগত জানান সন্ন্যাসীরা। ইসকনের মন্দিরে বিশেষ যজ্ঞানুষ্ঠানে অংশ নেন তিনি। এরপর ইসকনের গোশালায় বিশেষ পুজোয় বসেন মুখ্যমন্ত্রী। ইসকনের সন্ন্যাসীদের উপস্থিতিতে তিনি গো-সেবা করেন। জল দিয়ে গোমাতার পা ধুয়ে দেন তিনি। গোমাতাকে খাবারও খাওয়ান। যজ্ঞের পর তাঁকে সাষ্টাঙ্গে বিগ্রহকে প্রণাম করতে দেখা […]

ঝড়-বৃষ্টির সৌজন্যে পারদ-পতন, স্বস্তি ফিরল দক্ষিণবঙ্গে, সমুদ্রে যেতে বারণ

কলকাতা : ঝড়-বৃষ্টির সৌজন্যে স্বস্তি ফিরল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই। নামল তাপমাত্রাও, আগামী দু’দিনে আরও তাপমাত্রা পতনের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। একইসঙ্গে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে, একইসঙ্গে […]

রাতভর চলল গোনা, বাদুড়িয়ায় উদ্ধার ২ কোটি ২৪ লক্ষ টাকা

উত্তর ২৪ পরগনা : সারারাত ধরে চলল নোট গোনা, আর বৃহস্পতিবার সকালে জানা গেল, উত্তর ২৪ পরগণার বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যের পাটের খেতে যে বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়েছিল, তার পরিমাণ ২ কোটি ২৪ লক্ষ টাকা। বুধবার সন্ধ্যা থেকে টাকা গোনা শুরু হয়। রাতভর টাকা গোনার প্রক্রিয়া চলে, উপস্থিত ছিলেন ব্যাঙ্ক এবং বিভিন্ন দফতরের আধিকারিকেরা। […]

অবৈধ বাংলাদেশিদের এবার ফিরে যেতে হবে : দিলীপ ঘোষ

কলকাতা : অনুপ্রবেশের বিরুদ্ধে ফের শূন্য সহনশীলতার কথা জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বিদেশিদের ডাকা হতো, সরকারি সুবিধা দেওয়া হতো, ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্রও দেওয়া হতো। কিন্তু আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে, কোনও বিদেশিকে কোনও সুবিধা দেওয়া হবে না অথবা থাকতে দেওয়া হবে না। আমরা আশা করি যারা এখানে অবৈধভাবে এসেছে […]

অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হাওড়া : বুধবার প্রকাশ পেল অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র। জুন মাসের গোড়া থেকেই এই যোজনা চালু হলেও, যাচাইয়ের ভিত্তিতে উপভোক্তা হিসাবে নাম নথিবদ্ধ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৯০ দিনের জন্য প্রাথমিক ভাবে এই ফর্ম পূরণ প্রক্রিয়া চলবে। গ্রাম স্তরে বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করবেন সরকারি আধিকারিকেরা। তবে, যতদিন অন্নপূর্ণা যোজনার যাচাই বা […]

তৃণমূলের সব সাংগঠনিক পদ ছাড়লেন কাকলি ঘোষদস্তিদার, আরজি কর ও দুর্নীতি নিয়ে বিস্ফোরক চিঠি সুব্রত বক্সীকে

কলকাতা : বারাসতের জেলা সভাপতি পদ ছাড়ার পর এবার তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক পদ থেকেও ইস্তফা দিলেন প্রবীণ সাংসদ কাকলি ঘোষদস্তিদার। বুধবার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে একটি দীর্ঘ চিঠি পাঠিয়ে তিনি অল ইন্ডিয়া তৃণমূল মহিলা কংগ্রেসের চেয়ারপার্সন পদসহ সমস্ত সাংগঠনিক দায়িত্ব ও কমিটি থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। মাত্র তিন দিন আগেই তিনি জেলা […]