Category Archives: কলকাতা

তারাতলা বিপর্যয়, ফিরহাদ হাকিম ও দুই প্রাক্তন কাউন্সিলারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

কলকাতা : তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৭ জনের মৃত্যুর ঘটনায় আইনি চাপ বাড়ল কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওপর। এবার তাঁর বিরুদ্ধে সরাসরি তারাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করল ভারতীয় জনতা মজদুর সেলের (বিজেএমসি) দক্ষিণ কলকাতা শাখা। একই সঙ্গে এই অভিযোগে নাম রয়েছে কলকাতা পুরসভার ৮০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার আনোয়ার খান এবং ১৩৪ নম্বর […]

উদ্ধারকাজ শেষ তারাতলায়, সরল বিপর্যয় মোকাবিলা দল

কলকাতা : তারাতলায় নির্মীয়মান গুদামঘর বিপর্যয়ের পর, শনিবার প্রাথমিক ভাবে উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে বলে জানাল পুলিশ এবং এনডিআরএফ। সরকারি ভাবে ঘোষণা না হলেও তারাতলার দুর্ঘটনাস্থল থেকে চলে যায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধার কাজ আপাতত আর হচ্ছে না বলেই খবর এনডিআরএফ সূত্রে। এ দিন দুপুরে প্রাথমিক তদন্ত শেষ করে বেরিয়ে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের দলও। […]

তারাতলা বিপর্যয়ে তিন ভাইকে হারিয়ে শোকে ভেঙে পড়ল বিহারের এক পরিবার

কলকাতা : কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে একই পরিবারের ছ’জন কলকাতায় এসেছিলেন। জীবিকার টানে তারাতলার নির্মীয়মাণ গুদামে শ্রমিকের কাজ নিয়েছিলেন। কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনা মুহূর্তের মধ্যে সেই পরিবারের সমস্ত স্বপ্ন ভেঙে দেয়। একে একে প্রাণ হারান তিন ভাই। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁদের আরও তিন আত্মীয়। বুধবার দুর্ঘটনার দিনই মৃত্যু হয় ঘি কুমারের। গভীর রাতে […]

বহরমপুরে যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের বাগানবাড়িতে চলল বুলডোজার

বহরমপুর : বহরমপুর শহর তৃণমূলের যুব সভাপতি পাপাই ঘোষের একটি বিলাসবহুল বাগানবাড়ি বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন। শনিবার সকালে বহরমপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদের সুড়সুড়ি মাঠ লাগোয়া এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই বাগানবাড়িটি ঘিরেই এলাকায় দীর্ঘদিন ধরে নানা চর্চা চলত। যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষ এই বাগানবাড়িতে বসেই এলাকার […]

কালীঘাট স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ, শনিবার সকালে ব্লু লাইনে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

কলকাতা : শনিবার সাতসকালেই কালীঘাট মেট্রো স্টেশনে লাইনে এক ব্যক্তি ঝাঁপ দেওয়ায় সপ্তাহের শুরুতেই চরম ভোগান্তির মুখে পড়লেন নিত্যযাত্রীরা। আত্মহত্যার চেষ্টার জেরে থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হয়, যার ফলে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল। পরে অবশ্য মেট্রো রেল কর্তৃপক্ষের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে। মেট্রো সূত্রে জানা […]

তারাতলা কাণ্ডে ফিরহাদের গ্রেফতারের দাবিতে অনড় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ

কলকাতা : কলকাতার তারাতলায় গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারের দাবি জানিয়েছেন। শুক্রবার তিনি বলেন যে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যদি বিধানসভায় এই দাবি করে থাকেন যে গুদামের ভবন নির্মাণের অনুমোদিত প্ল্যানে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের স্বাক্ষর রয়েছে, তবে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া […]

তারাতলার বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬

কলকাতা : তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ১৬। মারা গেলেন খালেক সর্দার, চিকিৎসাধীন ছিলেন তিনি। এখনও চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন। ক্রিটিকাল কেয়ারে চিকিৎসাধীন থাকা খালেক সর্দারের শুক্রবার দুপুরে মৃত্যু হয়েছে। তিনি খুবই আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। উল্লেখ্য, কলকাতার তারাতলায় ভেঙে পড়া শেডের ধ্বংসস্তূপে আটকে পড়াদের বাঁচাতে বৃহস্পতিবার রাতভর চলে উদ্ধারকাজ। একদিকে সেনা, অন্যদিকে এনডিআরএফ, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, […]

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি-র মডিউল: ১১ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনআইএ

কলকাতা : নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি সহযোগী মডিউলের সঙ্গে যুক্ত জঙ্গি ষড়যন্ত্রের মামলায় ১১ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। অসমের গুয়াহাটির বিশেষ আদালতে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩ এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭-এর বিভিন্ন ধারায় এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। এনআইএ-র পক্ষ থেকে শুক্রবার সকালে জারি করা […]

তারাতলার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫

কলকাতা : কলকাতার তারাতলায় ভেঙে পড়া শেডের ধ্বংসস্তূপে আটকে পড়াদের বাঁচাতে বৃহস্পতিবার রাতভর চলল উদ্ধারকাজ। একদিকে সেনা, অন্যদিকে এনডিআরএফ, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, কলকাতা পুলিশ এবং দমকল বাহিনীর মিলিত প্রচেষ্টায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, ধ্বংসস্তূপ থেকে এ যাবৎ ৩১ জনকে বের করে আনা সম্ভব হয়েছে, যার মধ্যে ১৫ জনকে চিকিৎসকেরা […]

ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা

কলকাতা : প্রায় এক ঘণ্টার মুষলধারে বৃষ্টি। আর তাতেই ফের জলমগ্ন তিলোত্তমা। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই ঘন কালো মেঘে ঢেকে যায় শহরের আকাশ। দিনেই নেমে আসে রাতের অন্ধকার। এর পরেই শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে এই অঝোর ধারার বৃষ্টিতে কার্যত স্তব্ধ হয়ে পড়ে উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশ। ঝোড়ো হাওয়ার দাপটে […]