২২ দিনে পড়ল ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান। তবুও ইউক্রেনে রাশিয়ার (Russia) হামলা বন্ধের কোনও ইঙ্গিত নেই। গতকাল আন্তর্জাতিক আদালতের তরফে রাশিয়াকে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেওয়ার পরও রুশ বাহিনীর হামলা চলছে। এদিকে ইউক্রেনও যুঝে চলছে রাশিয়ান সেনাবাহিনীর সামনে। হার মানতে নারাজ তাঁরা। ইউক্রেন-রাশিয়ার এমত পরিস্থিতিতে ইউক্রেনে আটকে পড়েছিলেন বহু নাগরিক। কেন্দ্রের সরকার ‘অপারেশন গঙ্গার’ (Operation […]
Author Archives: Mousumi Sarkar
করোনার নতুন ঢেউয়ে কার্যত বেসামাল অবস্থা দক্ষিণ কোরিয়ার (South Korea)। জানা যাচ্ছে, সম্প্রতি এশিয়ার এই দেশে নতুন করে থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। দিন দুয়েক আগেই জানা যায়, করোনার (Corona) সংক্রমণ এমন চরম পর্যায়ে পৌঁছেছে এই দেশে যে প্রতিদিন প্রায় ৪ লক্ষ করে নতুন করোনা আক্রান্তের খোঁজ মিলছে। কিন্তু সম্প্রতি জানা যাচ্ছে যে গত দুদিনে […]
ফের সুনামির আতঙ্ক। বুধবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র জাপানের (Japan) একাধিক এলাকা। ন্যাশনাল সেন্টার অফ সেসমোলজির তথ্য অনুযায়ী, কম্পনের মাত্রা ছিল ৭.১। যার জেরে ফের জাপানে সুনামি (Tsunami) আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবার এদিনের কম্পনের জেরে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে কোনও ক্ষতি হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। ভূমিকম্পের […]
২৪ ঘণ্টার মধ্যে দু’টি আলাদা এনকাউন্টারে অসমে (Assam) মৃত্যু হল ধর্ষণে (Rape) অভিযুক্ত দুই ব্যক্তির। জানা গিয়েছে, পুলিশ হেপাজত থেকে পালাতে গিয়েই মৃত্যু হয় ওই দুই অভিযুক্তর। মঙ্গলবার রাত এবং বুধবার সকালে ঘটনা দুটি ঘটেছে গুয়াহাটি ও উদলগিরিতে। উদলগিরিতে এনকাউন্টারে মারা যায় ৩৮ বছরের রাজেশ মুন্ডা। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, সাত বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ […]
পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নিয়েই আম আদমি পার্টির (AAP) বিধায়ক এবং নেতাদের উদ্দেশে বিরোধীদের বিদ্রূপ না করার বার্তা দিলেন পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagawant Maan)। তিনি বলেন, ‘গণতন্ত্রে বিরোধীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’ বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে তিনি আরও বলেন, ‘আজ আমি এখানে কারও সঙ্গে বিবাদ করতে আসিনি। আমি পঞ্জাবের প্রত্যেকের মুখ্যমন্ত্রী। এমনকী, […]
ইউক্রেনের রাজধানী কিয়েভে (Keiv) ১৫ মার্চ রাত আটটা থেকে আগামী ১৭ মার্চ সকাল সাতটা অবধি, অর্থাৎ প্রায় ৩৫ ঘণ্টার জন্য লাগু থাকবে কার্ফু (Curfew)। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসচক। এই সময়ে শুধুমাত্র বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে যেতে পারবেন নাগরিকরা। গোলাগুলির ঘটনা ক্রমেই বাড়ছে কিয়েভে, আরও দু’জনের মৃত্যু হয়েছে। তাই ৩৫ ঘণ্টার জন্য […]
‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুধু তাই নয়, বিজেপি-র সাংসদদেরও বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমাটি দেখার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সংসদীয় দলের বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে বর্তমান দিনে চলচ্চিত্র শিল্পের ভূমিকা নিয়ে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘দ্য কাশ্মীর ফাইলস্- (The Kashmir Files) এর মতো সিনেমা আরও তৈরি হওয়া প্রয়োজন।’ […]
বড় ধাক্কা খেলেন হিজাবের পক্ষে আন্দোলনরত পড়ুয়ারা। হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয়, রায় দিল কর্নাটক হাইকোর্ট (Karnataka High Court)। খারিজ হয়ে গেল হিজাব পরা নিষিদ্ধ করার বিপক্ষে হাইকোর্টে দায়ের হওয়া সমস্ত পিটিশন। এর ফলে হাই কোর্টে জয় হল রাজ্য সরকারেরই। গোলমালের আশঙ্কা করে কর্নাটক সরকার এক সপ্তাহের জন্য বেঙ্গালুরু শহরে বড় জমায়েতের উপর নিষেধাজ্ঞা […]
স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya) জানিয়েছে, চলতি মাসের ১৬ তারিখ অর্থাৎ বুধবার থেকে ১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনা টিকাকরণ (Covid Vaccination for Child) শুরু হবে। ছোটদের টিকাকরণ নিয়ে এই সুখবর ঘোষণা পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ষাটোর্ধ্বদের (Senior Citizen) ক্ষেত্রে প্রিকশন ডোজের ক্ষেত্রে কো-মর্বিডিটি যে বাধ্যবাধকতা ছিল, তাও প্রত্যাহার […]
ইউক্রেনে সামরিক অভিযান নিয়ে কূটনৈতিকভাবে রাশিয়ার (Russia) পাশে দাঁড়িয়েছে চিন (China)। রাষ্ট্রসঙ্ঘে (United Nations) রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দাপ্রস্তাব সমর্থন করেনি শি জিনপিং সরকার। এই পরিস্থিতিতে অভিযোগ উঠল, ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়া সামরিক এবং অর্থনৈতিক সাহায্য চেয়েছে চিনের কাছে। আমেরিকার একাধিক সংবাদমাধ্যম রবিবার দাবি করেছিল, ইতিমধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) সামরিক সাহায্যের বিষয়ে কথা […]










