রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) থামার নাম নেই। এই পরিস্থিতিতে দেশ ছেড়েছেন বহু ইউক্রেনীয়। এই মুহূর্তে ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। সেখানে শরণার্থীদের সঙ্গে দেখা করে তাঁদের দুরবস্থার কথা শোনার পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) ‘কসাই’ বলে কটাক্ষ করলেন তিনি। দু’দিনের সফরে পোল্যান্ডে এসেছেন বাইডেন। সেদেশের ওয়ারসতে বহু […]
Author Archives: Mousumi Sarkar
দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। শুক্রবার লখনউয়ে অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ (Narendra Mod) একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি-র তারকা নেতৃত্বের উপস্থিতিতে শপথ পাঠ করেন তিনি। যোগীকে শপথবাক্য পাঠ করান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল(Anandi Ben Patel)। এদিন যোগী আদিত্যনাথ-সহ মোট ৫২ জন মন্ত্রী শপথ গ্রহণ করেন। এর মধ্যে ১৮ […]
সাউথ ব্লকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (Ajit Doval) সঙ্গে সাক্ষাৎ করলেন চিনের বিদেশমন্ত্রী (China Foreign Minister) ওয়াং ই। ডোভালের সঙ্গে সাক্ষাতের পর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) সঙ্গে প্রতিনিধি পর্যায়ে আলোচনার জন্য বৈঠক করেছেন চিনের বিদেশমন্ত্রী। বৃহস্পতিবারই দিল্লিতে পৌঁছন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। শুক্রবার সকাল দশটা নাগাদ সাউথ ব্লকে যান চিনের বিদেশমন্ত্রী, […]
বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকায় প্রকাশ্যে শুটআউট। দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন শাসকদল আওয়ামি লিগের (Awami League) দাপুটে নেতা। গুলিতে বেঘোরে প্রাণ হারিয়েছে আরও এক পথচারী পড়ুয়া। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষোভে ফুঁসছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যদিও র্যাবের দাবি, শুটআউটের (Shoot Out) […]
মুখ্যমন্ত্রীর মসনদে বসেই বড় ঘোষণা পুষ্কর সিং ধামির(Pushkar Singh Dhami)। তিনি বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে, উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) কার্যকর করা হবে। ধামি এদিন বলেছেন, ‘রাজ্য মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে যে একটি কমিটি শীঘ্রই গঠন করা হবে এবং এই আইন রাজ্যে কার্যকর করা হবে। এটিই প্রথম রাজ্য যেখানে এই আইন কার্যকর করা […]
রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামে আগুনে পুড়ে ৮ জনের মৃত্যুর তদন্তে প্রশাসন চটজলদি পদক্ষেপ নিয়েছে। কিন্তু প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করে রাজ্যপাল সাংবিধানিক সংকট তৈরি করছেন। অবিলম্বে তাঁকে সরানো হোক। বৃহস্পতিবার দিল্লিতে সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে দেখা করে বগটুই কাণ্ডের রিপোর্ট দিয়ে এমনই দাবি তুললেন তৃণমূলের (TMC) প্রতিনিধিদল। সাক্ষাতের পর তৃণমূল প্রতিনিধিদের দাবি, […]
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে (Ukraine) আরও এক সাংবাদিকের মৃত্যু। যুদ্ধবিধ্বস্ত কিয়েভে রুশ (Russia) সেনার ফেলা গোলায় মারা গিয়েছেন রাশিয়ার সাংবাদিক (Journalist) ওকসানা রাউলিনা। জানা যাচ্ছে, কিয়েভের একটি বহুতলে ছিলেন ওকসানা। সেখানে এর আগে হওয়া রুশ হামলার (Russia-Ukraine War) ফলে কী ক্ষতি হয়েছে, সেটাই ক্যামেরাবন্দি করছিলেন তিনি। সেই সময়ই ফের সেখানে আছড়ে পড়ে রুশ গোলা। তাতেই প্রাণ হারান […]
রামপুরহাট কাণ্ডের প্রায় ৩৬ ঘণ্টা বাদে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই ‘জঘন্য ঘটনা’য় দুঃখপ্রকাশ করেও আপাতত রাজ্য সরকারর উপরই আস্থা রাখলেন প্রধানমন্ত্রী। তাঁর আশা, রাজ্য সরকার দোষীদের উপযুক্ত শাস্তি দেবে। সেই কাজে কেন্দ্রও রাজ্যকে সবরকম সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছেন মোদি। এদিন শহিদ দিবস উপলক্ষে দিল্লি থেকে ভার্চুয়ালি ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি গ্যালারির […]
তেলঙ্গনায় কাঠের গুদামে (Wooden Godwon) আগুন লেগে দমবন্ধ হয়ে, ঝলসে মৃত্যু ১১ জন শ্রমিকের। বুধবার ভোরে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে তেলঙ্গানার সেকেন্দরাবাদের ভোইগুডা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতেরা সকলেই বিহারের বাসিন্দা। ভোইগুডায় একটি কাঠের কারখানায় কাজ করতেন তাঁরা। কারখানার গুদামের ঠিক উপরের তলাতেই শ্রমিকরা থাকতেন। আগুন লাগার পরই এক শ্রমিক কোনও রকমে দোতলা থেকে ঝাঁপ […]
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। বুধবার দুপুরে দেরাদুনের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে (Oath Taking Ceremony) উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ধামি। পুষ্করকে দেবভূমির মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) গুরমিত সিং। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি […]










