ক্যান্সার, যক্ষ্মা, ডায়াবেটিস, হৃদরোগের মতো রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ৮০০টিরও বেশি ওষুধের দাম নিয়ন্ত্রণ করেছে সরকার। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রী জানিয়েছেন, স্টান্টিং এবং হাঁটু ইমপ্লান্টের খরচ যাতে নিয়ন্ত্রণে থাকে, তা সরকার নিশ্চিত করেছে। সোমবার জন ঔষধি দিবসে (Janushodhi Diwas) নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমাদের সরকার ক্যান্সার, যক্ষ্মা, ডায়াবেটিস, হৃদরোগের মতো রোগের চিকিৎসার […]
Author Archives: Mousumi Sarkar
১৯৯৯ সালে কান্দাহার (Kandahar Flight Hijack) বিমান অপহরণ কাণ্ডের পাঁচ মূলচক্রীর মধ্যে অন্যতম ছিল জাহুর মিস্ত্রি। নাম বদলে জাহির আখুন্দ হিসাবে সে বেশ কয়েক বছর ধরে পাকিস্তানে গা ঢাকা দিয়েছিল।বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে পাকিস্তানে নিহত হয়েছে এই কুখ্যাত হাইজ্যাকার। গত ১ মার্চ জাহিরকে করাচিতে হত্যা করা হয় বলে জানা গিয়েছে। জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের বেশ […]
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতি (World Economy)-তে। মন্দার প্রকোপ থেকে বাঁচতে পারেনি ভারতীয় শেয়ার বাজার (Share Market)-ও। সকালে শেয়ার বাজার খুলতেই ধস নামে, বিএসই (BSE) সেনসেক্সের ১৪২৮ অঙ্ক পতন হয়। সূচক কমে দাঁড়ায় ৫২ হাজার ৯০৬ অঙ্কে। নিফটির (Nifty) সূচকেও ৩৯৮ অঙ্ক পতন হয়ে ১৫ হাজার ৮৪৭-এ কমে দাঁড়ায়। এদিকে, যুদ্ধের […]
ভারত দ্রুত নগরায়ণের মধ্য দিয়ে যাওয়ার কারণে সরকার দ্রুত গতিতে গণপরিবহণ ব্যবস্থাগুলিকে উন্নত করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার পুণেতে একটি মেট্রো রেল (Metro Line)লাইনের উদ্বোধনের পরে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী (Prime Minister) মোদি বলেন, মেট্রো রেল পরিষেবাগুলি দিল্লি এনসিআর এবং কয়েকটিতে সীমাবদ্ধ ছিল। ২০১৪ […]
ইউক্রেনে (Ukraine) স্থানীয় বাসিন্দাদের উদ্ধারে মাত্র ন’ঘণ্টার জন্য ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রুশ সেনা। রবিবার এই সিদ্ধান্ত জানানোর পরেও ইউক্রেনকে আবার হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানালেন, ইউক্রেনে সামরিক অভিযান তখনই বন্ধ হবে, যখন তাঁদের সমস্ত শর্ত পূরণ হবে। তিনি জানান, ক্রেমলিনের দাবি পূরণ হোক, তবে কিভ আক্রমণ বন্ধের ব্যাপারে ভাবনাচিন্তা […]
রবিবারের সকালে মর্মান্তিক এক ঘটনার সাক্ষী হল অমৃতসর। বিএসএফ (BSF) মেসে এলোপাথাড়ি গুলি চালানোয় বিএসএফেরই একজনের গুলিতে পাঁচজন জওয়ান নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একইসঙ্গে আহত হয়েছেন ১০ জন। অমৃতসরের (Amritsar) খাসায় ঘটনাটি ঘটেছে। কীভাবে এই ঘটনা ঘটল, ঘটনার নেপথ্যেই বা কী তা জানতে চেয়ে বিএসএফের তরফে কোর্ট অব এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে। বিএসএফ সূত্রে […]
সোমবার উত্তরপ্রদেশ বিধানসভা (Uttar Pradesh) নির্বাচনের শেষ দফা অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে শনিবার ছিল শেষ প্রচার। আর এই প্রচারেই ফের একবার বিরোধীদের তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra ModI)। এদিন বারাণসী (Varanasi) গ্রামীণের নির্বাচনী জনসভা থেকে বিরোধীদের আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘অন্ধের মতো বিরোধিতা, ক্রমাগত বিরোধিতা, তীব্র হতাশা ও নেতিবাচকতা তাঁদের রাজনৈতিক আদর্শে […]
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরে আসা ডাক্তারি পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল জাতীয় মেডিক্যাল কমিশন বা এনএমসি(MMC)। রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) যুদ্ধের কারণে যে ডাক্তারি পড়ুয়ারা ইন্টার্নশিপ অসম্পূর্ণ রেখে দেশে ফিরতে বাধ্য হয়েছেন, তাঁরা এখানেই সেই কোর্স শেষ করতে পারবেন। শুক্রবার একটি বিবৃতিতে এমনটাই জানিয়েছে এনএমসি। ওই পড়ুয়াদের কাছ থেকে সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ কোনও ফি নিতে পারবে না। […]
ইউক্রেন(Ukraine)-র বিরুদ্ধে যুদ্ধ থামানোর অনুরোধ করা হচ্ছিল বিগত দিন ধরেই, এবার সেই প্রস্তাবই মেনে নিল রাশিয়া। অবশেষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। সাধারণ নাগরিকদের উদ্ধারকার্যের জন্য সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করা হল। রাশিয়ার তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক বৈঠকে দুই দেশের তরফেই যে মানবিক করিডর (Humanitarian Corridor) তৈরির প্রস্তাবে সম্মতি জানানো হয়েছিল, সেই প্রস্তাব মেনেই সাময়িক যুদ্ধ […]
নিজের নির্বাচনী কেন্দ্র উত্তরপ্রদেশের বারাণসীতে (Varanasi) বিরাট রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশের প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদকে দু’হাত তুলে আশীর্বাদ করেছেন বারাণসীর মানুষ। প্রধানমন্ত্রী এদিন দুপুরে উত্তরপ্রদেশের মির্জাপুরে একটি নির্বাচনী জনসভা করেন, নির্বাচনী জনসভা শেষে প্রধানমন্ত্রী চলে যান বারাণসীতে। বারাণসীতে সর্দার বল্লবভাই প্যাটেলের মূর্তিতে মাল্যদান করার পর বারাণসীর মালদহিয়া চক থেকে শুরু […]









