Category Archives: রাজ্য

তৃণমূল কংগ্রেসের কোনও চিন্তাধারা ও আদর্শ নেই : কেশব প্রসাদ মৌর্য

লখনউ : পশ্চিমবঙ্গের পালাবদলের পর প্রায় এক মাসের মধ্যেই ভাঙন ধরেছে তৃণমূল কংগ্রেসে। দলের অন্দরেই তৈরি হয়েছে বিদ্রোহ। এমতাবস্থায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের কোনও চিন্তাধারা ও আদর্শ নেই। মঙ্গলবার লখনউতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেশব প্রসাদ মৌর্য বলেন, “আমি মনে করি, যে দলের কোনও আদর্শ বা দূরদর্শী […]

শুভেন্দু সরকারের এক মাস : অবৈধ অনুপ্রবেশকারী ও দুর্নীতির বিরুদ্ধে নিলেন কঠোর পদক্ষেপ

কলকাতা : পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত নতুন সরকারের প্রথম এক মাস পূরণ হলো। ব্রিগেড প্যারেড ময়দানে গত মাসের ৯ তারিখে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর, শুভেন্দু অধিকারী দুর্নীতি এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপি সরকার দায়িত্ব নিয়ে প্রথম মাসেই মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা’ চালু করেছে, যার অধীনে ইতিমধ্যেই […]

পশ্চিমবঙ্গে পুলিশে বড় রদবদল, ১৭৯ জন আইপিএস ও ডব্লিউবিপিএস আধিকারিকের বদলি

কলকাতা  : পশ্চিমবঙ্গে এক বড় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে সোমবার পুলিশ বিভাগে ব্যাপক রদবদল করল রাজ্য সরকার। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৭৯ জন আইপিএস এবং পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস অফিসারের (ডব্লিউবিপিএস) বদলি করা হয়েছে। এর মধ্যে ১৫১ জন আইপিএস অফিসার রয়েছেন। রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর এটিকে এখনও পর্যন্ত সবচেয়ে বড় পুলিশ রদবদল হিসেবে […]

তৃণমূল ছাড়লেন সুখেন্দুশেখর, দলের প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা

নয়াদিল্লি : উপর্যুপরি ভাঙনে টালমাটাল অবস্থা তৃণমূল কংগ্রেসে। এবার তৃণমূলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। সাংসদ পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন। সোমবার সকালে দিল্লি থেকে দল ছাড়ার কথা ঘোষণা করেন সুখেন্দুশেখর। সেই সঙ্গে আরজি করের ধর্ষণ-খুনের ঘটনা এবং দুর্নীতি নিয়ে দলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। সুখেন্দু এক প্রেস বিবৃতিতে […]

দিল্লিতে গোপন বৈঠক তৃণমূলের অন্তত ২১ ‘বিদ্রোহী’ সাংসদের

নয়াদিল্লি : জল্পনার মধ্যেই তৃণমূলের অন্তত ২১ জন সাংসদ সোমবার বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে খবর ছড়িয়েছে। অস্তিত্ব রক্ষায় রবিবারই দিল্লি পৌঁছে গিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ইন্ডি’ জোটের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মমতার। এর মধ্যেই এই দলবদল হতে পারে বলে সূত্রের খবর। তাৎপর্যপূর্ণভাবে এদিনই দিল্লি যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সূত্রের খবর, এর মধ্যেই দিল্লিতে […]

নেপাল পালানোর ছক বানচাল, গ্রেফতার জাহাঙ্গির

ফলতা : ফলতার ত্রাস হিসেবে পরিচিত জাহাঙ্গির খানকে গ্রেফতার করলো পুলিশ। এই তৃণমূল নেতাকে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সোমবার পুলিশ সূত্রে খবর, গ্রেফতার করে তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। শোনা যাচ্ছে, নেপাল সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিল জাহাঙ্গির। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছে যান এসটিএফ-এর আধিকারিকেরা। রাজ্যে […]

“তৃণমূলের অপকর্মের ফলেই মানুষ আজ তাদের বিরুদ্ধে”, দাবি অগ্নিমিত্রার

শিলিগুড়ি : “তৃণমূল নেতারা তোলাবাজি ও লুঠপাটে মত্ত । তাদের অপকর্মের ফলেই মানুষ আজ তাদের বিরুদ্ধে এমন স্লোগান তুলছে। জনতা তাদের প্রকৃত চরিত্র চিহ্নিত করে নিয়েছে।” এভাবেই তীব্র আক্রমণ শানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজি, নিয়োগ দুর্নীতি ও উন্নয়নমূলক কাজে গাফিলতির অভিযোগে রবিবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের মুখোমুখি হন […]

রবিবার থেকে বন্ধ হাওড়ার বেনারস ব্রিজে ভারী ও মাঝারি যানবাহনের চলাচল

হাওড়া : উত্তর হাওড়াবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। অবশেষে গতি আসতে চলেছে গুরুত্বপূর্ণ বেনারস রোডস্থিত রেল ওভার ব্রিজ প্রকল্পের কাজে। রবিবার থেকেই সালকিয়া এবং লিলুয়ার বামুনগাছির সংযোগকারী বেনারস ব্রিজে ভারী ও মাঝারি যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে। রেল ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আটকে থাকা নতুন সেতুর অ্যাপ্রোচ রোড […]

রবিবার (০৭ জুন, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): ছুটির দিনে পরিবার ও কাছের মানুষদের সাথে চমৎকার সময় কাটবে। আর্থিক দিক থেকে নতুন কোনো সুখবর পেতে পারেন। তবে বাইরের খাবার খাওয়ার বিষয়ে কিছুটা সতর্ক থাকুন। বৃষ (Taurus): আগামীকাল আপনার মনের কোনো পুরনো ইচ্ছা পূরণ হতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজ পরিবারের প্রবীণদের সাহায্যে সম্পন্ন হবে। মানসিক শান্তি ও তৃপ্তি বজায় থাকবে। […]

বাংলায় রেল প্রকল্পগুলিতে গতি আনতে জমি অধিগ্রহণে তৎপরতা বাড়াবে রাজ্য সরকার

কলকাতা : পশ্চিমবঙ্গে থমকে থাকা রেল প্রকল্পগুলির গতি বাড়াতে জমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত করার এবং এর জন্য একটি সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই প্রসঙ্গে শনিবার নবান্নে (রাজ্য সচিবালয়) কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের বৈঠকে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। বৈঠকে মুখ্যমন্ত্রী সমস্ত জেলাশাসকদের রেল প্রকল্পগুলির […]