Category Archives: রাজ্য

দু’তিন দিনের মধ্যে বর্ষা দক্ষিণবঙ্গে, চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

কলকাতা : উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও এখনও দক্ষিণবঙ্গে দেখা মেলেনি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও, ভ্যাপসা গরমের অস্বস্তি এখনও রয়েছে। এমতাবস্থায় আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। বিভিন্ন জেলায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আপাতত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী মঙ্গলবার এবং বুধবার অতি ভারী বৃষ্টি হতে পারে। এ […]

আগামী বাজেটে পশ্চিমবঙ্গের এক নতুন উন্নতির ইঙ্গিত শুভেন্দু অধিকারীর

কলকাতা : “আগামী ২২ তারিখ (২২ জুন) বিধানসভায় রাজ্য বাজেট পেশ হতে চলেছে। সেই বাজেটে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন, এই নতুন সরকার কীভাবে সমস্ত অর্থনৈতিক দিক অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সামলে পশ্চিমবঙ্গকে এক নতুন উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে।” এই মন্তব্যের মাধ্যমে রাজ্যের আসন্ন বাজেট নিয়ে বড় ইঙ্গিত দিয়ে শুভেন্দু অধিকারী। কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ […]

ফের রাজ্যে বিনিয়োগ করবে টাটা, দাবি শুভেন্দু অধিকারীর

কলকাতা : ফের রাজ্যে বিনিয়োগ করবে টাটা! ‘বাংলায় টাটাকে নিয়ে আসব’, শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে ফের হুগলির সিঙ্গুরেই টাটা গোষ্ঠী কোনও বিনিয়োগ করবে কিনা, তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “সিঙ্গুরে যেখানে টাটা কারখানা করতে চেয়েছিল সেখানকার মাটির প্রকৃতির পরিবর্তন হয়েছে। মিশে রয়েছে রড়, সিমেন্ট। ইতিমধ্যে আমার […]

শনিতেই দক্ষিণবঙ্গে বর্ষার আগমনী বার্তা, শুক্রবার কালবৈশাখীর সম্ভাবনা

কলকাতা : উত্তরবঙ্গে আগেই পা রেখেছে বর্ষা, এবার দক্ষিণবঙ্গের জেলাগুলির দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশের অত্যন্ত অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণত দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের নির্ধারিত সময় ১০ জুন হলেও, এবার নিয়ম ভেঙে তিন দিন পিছিয়ে ১৩ জুন বর্ষা ঢোকার জোরালো সম্ভাবনা দেখছেন আবহবিদেরা। তবে […]

বামনগোলায় তৃণমূল প্রার্থী অমল কিস্কুকে ঘিরে বিক্ষোভ, ‘চোর’ স্লোগান ও ডিম ছোড়ার অভিযোগ

মালদা : মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা শিক্ষক অমল কিস্কুকে ঘিরে বৃহস্পতিবার বামনগোলা ব্লকের পারহবিনগর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় গ্রামবাসীদের একাংশ তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে ‘চোর চোর’ স্লোগান দেন এবং ডিম ছোড়ার অভিযোগ ওঠে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমল কিস্কু পারহবিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও কর্মরত। গ্রামবাসীদের অভিযোগ, ২০২৬ সালে বিধানসভা […]

ফের ধাক্কা খেল তৃণমূল, রাজ্যসভা থেকে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

নয়াদিল্লি : ফের ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। এবার রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষ থেকে ইস্তফা দিয়েছেন কোয়েল। কোয়েল ইস্তফা দেওয়ার পর রাজ্যসভায় তৃণমূলের সাংসদের সংখ্যা কমে হল ৯। চলতি সপ্তাহে রাজ্যসভার চতুর্থ তৃণমূল সাংসদ হিসেবে ইস্তফা দিলেন তিনি। এর আগে সুখেন্দুশেখর রায় এবং সুস্মিতা দেব রাজ্যসভা থেকে ইস্তফা দেন। আর […]

চার বছর পর মহিষাদলে ১০০ দিনের কাজের সূচনা, খুশি শ্রমিকরা

মহিষাদল : দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর পূর্ব মেদিনীপুরের মহিষাদলে ফের শুরু হল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের (১০০ দিনের কাজ) কাজ। বৃহস্পতিবার মহিষাদল ব্লকের ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েতের কেশবপুর জালপাই এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এদিন শ্রী শ্রী বিশালক্ষ্মী জিউ মাতা সেবাহিত মন্দির সংলগ্ন পুকুর সংস্কারের কাজের মাধ্যমে […]

ভাঙন ধরেই চলেছে তৃণমূলে, রাজ্যসভা থেকে ইস্তফা প্রকাশ বরাইকের

নয়াদিল্লি : তৃণমূল কংগ্রেসে একের পর এক ভাঙন ধরেই চলেছে। জল্পনায় সিলমোহর দিয়ে রাজ্যসভার সাংসদ পদ থেকে এ বার পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেসের প্রকাশ চিক বরাইক। চলতি সপ্তাহে রাজ্যসভার তৃতীয় তৃণমূল সাংসদ হিসেবে ইস্তফা দিলেন তিনি। সুখেন্দুশেখর রায় এবং সুস্মিতা দেবের পর তিনিই তৃতীয় সাংসদ যিনি এমনটি করলেন। বৃহস্পতিবার রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন প্রকাশ চিক […]

মুর্শিদাবাদে পিকআপ ভ্যানে ধাক্কা ই-রিকশার, আহত ৬ পড়ুয়া

মুর্শিদাবাদে : স্কুলে যাওয়ার পথে মুর্শিদাবাদ জেলায় দুর্ঘটনার কবলে পড়ল স্কুলপড়ুয়া বোঝাই একটি ই-রিকশা। বৃহস্পতিবার সকালের এই দুর্ঘটনায় ৬ পড়ুয়া আহত হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, কারও চোট মারাত্মক নয় বলেই জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়া ই-রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা […]

ঝড়-বৃষ্টিতে নামল তাপমাত্রা, বর্ষার আগমনের প্রতীক্ষায় দক্ষিণবঙ্গ

কলকাতা : উত্তরবঙ্গে বর্ষা আনুষ্ঠানিক ভাবেই প্রবেশ করে গিয়েছে। ফলে সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। ঝড়-বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গেও, এবার এখানে শুধু বর্ষার আগমনের প্রতীক্ষা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, […]