Category Archives: রাজ্য

অপরিচিত এনসিপিআই দল এখন বিশেষ নজরে, হাওড়ায় কার্যালয়ের বাইরে মোতায়েন বাহিনী

হাওড়া : পশ্চিমবঙ্গের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই। রবিবার সন্ধ্যা পর্যন্ত এই নামে যে কোনও রাজনৈতিক দল আছে, তা কেউই প্রায় জানতেন না। অপরিচিত এই দলই এখন বিশেষ নজরে। হাওড়ায় রয়েছে ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি’-র কার্যালয়। সেই কার্যালয়ের বাইরে সোমবার মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনী। তৃণমূল কংগ্রেসের ২০ জন সাংসদ ‘ন্যাশনালিস্ট […]

সবাই তৃণমূল ছাড়তে চায়, এটাই প্রকৃত সত্য : দিলীপ ঘোষ

কলকাতা : সবাই তৃণমূল ছাড়তে চায়, আর এটাই প্রকৃত সত্য, কটাক্ষ করে বললেন মন্ত্রী দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদরা রবিবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সাক্ষাত করেন, এই বিষয়ে সোমবার দিলীপ ঘোষ বলেন, “যে কোনও সাংসদই স্পিকারের সঙ্গে দেখা করে নিজেদের বক্তব্য পেশ করতে পারেন। আলোচনার সুনির্দিষ্ট উদ্দেশ্য বা বিস্তারিত বিষয় আমার জানা নেই, […]

অভিষেক ও কুণাল সিআইডি-র মুখোমুখি হলেই সত্য প্রকাশ্যে আসবে : সুকান্ত মজুমদার

বালুরঘাট : বিধানসভায় জাল সই-কাণ্ডে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষকে ডেকে পাঠিয়েছে সিআইডি। এ প্রসঙ্গে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার বলেন, “অভিষেক ও কুণাল সিআইডি-র মুখোমুখি হলেই সত্য প্রকাশ্যে আসবে।” তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষকে সিআইডি-র নোটিশ পাঠানোর বিষয়ে রবিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার বলেন, “জাল […]

সিআইডি-র সমনে সাড়া কুণালের, দিলেন তদন্তে সহযোগিতার আশ্বাস

কলকাতা : তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর সিআইডি-র সমনে সাড়া দিলেন কুণাল ঘোষ। রবিবার নির্দিষ্ট সময়েই ভবানী ভবনে সিআইডি দফতরে হাজিরা দেন কুণাল। বাড়ি থেকে বেরোনোর সময় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, “আমাকে বিকেল সাড়ে তিনটের সময় হাজিরা দিতে হবে; একটি তদন্তের প্রয়োজনে সাক্ষী হিসেবে আমাকে ডাকা হয়েছে। আমি সবসময়ই সহযোগিতা করেছি এবং এক্ষেত্রেও […]

সুদীপও এবার বিদ্রোহী! শতাব্দীর সঙ্গে গেলেন ভূপেন্দ্রর বাড়িতে

নয়াদিল্লি : লোকসভায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে বিদ্রোহ আরও বাড়ছে। এ বার বিদ্রোহী শিবিরে যোগ দিতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। শনিবার দিল্লিতে বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে এক গাড়িতে দেখা যায় কলকাতা উত্তরের সাংসদ সুদীপকে। দিল্লি বিমানবন্দর থেকে শতাব্দীর সঙ্গে একই গাড়িতে চেপে তিনি রওনা দেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ির উদ্দেশে। বিমানবন্দর […]

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বরেকর্ড কলকাতায় গড়ার উদ্যোগ, অনলাইন যোগাভ্যাসে অংশগ্রহণের আহ্বান

কলকাতা : আসন্ন ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় আয়োজিত হতে চলেছে এক বিশেষ কর্মসূচি, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানকে ঘিরে দেশজুড়ে উৎসাহের আবহ তৈরি হয়েছে। ভারতের আয়ুষ মন্ত্রক বিশ্বের বৃহত্তম একক লাইভ যোগ অনুষ্ঠানের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছে।এবারের যোগ দিবসের মূল প্রতিপাদ্য ‘যোগা ফর হেলদি এজিং’ বা সুস্থ বার্ধক্যের […]

ভোট-পরবর্তী হিংসা মামলায় উলুবেড়িয়ার তৃণমূল কাউন্সিলার তথা শিক্ষক নেতা নির্মল যাদব গ্রেফতার

উলুবেড়িয়া : ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী হিংসা মামলায় এবার গ্রেফতার হলেন উলুবেড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার নির্মল যাদব। শুক্রবার রাতে বাউড়িয়া থানার পুলিশ তাঁর নিজ বাসস্থান থেকে তাঁকে গ্রেফতার করে। শনিবার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত কাউন্সিলার পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এর পাশাপাশি তিনি হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সমূহের তৃণমূল […]

সরকারি সামগ্রিক মজুতের দায়ে ধৃত মেহেবুব রহমান

হুগলি : সরকারি ত্রাণের সামগ্রী বেআইনিভাবে মজুত রাখার অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মেহেবুব রহমানকে। তাঁর বাড়ি পুরশুড়ার ভাঙামোড়া গ্রাম পঞ্চায়েতের বৈকণ্ঠপুর গ্রামে। অভিযোগ, গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার রাতে স্থানীয় বিজেপি কর্মীরা তাঁর বাড়ির পাশের একটি গোডাউনে হানা দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরশুড়া থানার পুলিশও। […]

দু’তিন দিনের মধ্যে বর্ষা দক্ষিণবঙ্গে, চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

কলকাতা : উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও এখনও দক্ষিণবঙ্গে দেখা মেলেনি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও, ভ্যাপসা গরমের অস্বস্তি এখনও রয়েছে। এমতাবস্থায় আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। বিভিন্ন জেলায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আপাতত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী মঙ্গলবার এবং বুধবার অতি ভারী বৃষ্টি হতে পারে। এ […]

আগামী বাজেটে পশ্চিমবঙ্গের এক নতুন উন্নতির ইঙ্গিত শুভেন্দু অধিকারীর

কলকাতা : “আগামী ২২ তারিখ (২২ জুন) বিধানসভায় রাজ্য বাজেট পেশ হতে চলেছে। সেই বাজেটে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন, এই নতুন সরকার কীভাবে সমস্ত অর্থনৈতিক দিক অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সামলে পশ্চিমবঙ্গকে এক নতুন উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে।” এই মন্তব্যের মাধ্যমে রাজ্যের আসন্ন বাজেট নিয়ে বড় ইঙ্গিত দিয়ে শুভেন্দু অধিকারী। কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ […]