কলকাতা : অস্থির এক ডামাডোল পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটে পরাজয়ের পর ভাঙনের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এমতাবস্থায় তৃণমূল কংগ্রেসের সমালোচনা সরব হলেন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর কথায়, তৃণমূল পতনের পথে, এটাই ছিল এই দলের অবশ্যম্ভাবী পরিণতি। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় আইন এড়ানোর চেষ্টা করছেন। এর আগেও তাঁর দলের […]
Category Archives: রাজ্য
কলকাতা : সোমবার পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে ৩৫ বিধায়ক শপথ নেন। বুধবার ক্যাবিনেট বৈঠকে তাঁদের মন্ত্রক বন্টনের কথা ছিল। কিন্তু সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার এই মন্ত্রীদের দফতর বন্টন করা হবে। ৯ মে রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে […]
পশ্চিম বর্ধমান : ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা, হুমকি এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন দুর্গাপুর পুরসভার ২ নম্বর বরোর প্রাক্তন চেয়ারম্যান তথা ২০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল পুরপ্রতিনিধি রমাপ্রসাদ হালদার। বুধবার দুর্গাপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান থেকে দুর্গাপুরে ফেরার পথে বুদবুদ এলাকা থেকে রমাপ্রসাদ হালদারকে গ্রেফতার করা হয়। […]
কলকাতা : বিধায়কদের সই জাল-কাণ্ডে কলকাতা হাইকোর্টে গেলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় সিআইডি তাঁকে নোটিস দিয়েছে। আগামী ৮ জুন ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছে। তা চ্যালেঞ্জ করে এ বার হাইকোর্টে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি যাতে তাঁকে গ্রেফতার না করে, সেই সংক্রান্ত রক্ষাকবচ চাওয়া হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। আগামী […]
কলকাতা : আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রা খুব একটা না বাড়লেও দক্ষিণবঙ্গে ভ্যাপসা এবং অস্বস্তিকর গরম থাকবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে তার পর থেকে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা […]
নদিয়া : পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে এক বড়সড় অনিয়মের ঘটনা সামনে এসেছে। নদিয়া জেলার কৃষ্ণনগর-২ ব্লকে এমন ১৭৩ জন উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে, যারা পুরুষ হওয়া সত্ত্বেও এই প্রকল্পের আর্থিক সুবিধা নিচ্ছিলেন। মঙ্গলবার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপভোক্তাদের তালিকা খতিয়ে দেখার সময় এই অসঙ্গতি ধরা পড়ে। জানা গেছে, ২০২৬ সালের […]
বীরভূম : একসময় যে নেতাকে ঘিরে ব্যস্ততা ছিল তুঙ্গে, রক্ষী হারিয়ে তিনি এখন কার্যত গৃহবন্দি। প্রতিদিনের মতো মঙ্গলবারও তাঁর কাটল পরিস্থিতি পর্যবেক্ষণ করে। অনুব্রত মণ্ডলের ওয়াই প্লাস নিরাপত্তায় ১০ জন দেহরক্ষী ছিলেন। সামনে পিছনে পাইলট গাড়ি। বাড়িতে চারজন পুলিশ কর্মী থাকতেন। কয়েক দিন আগে ওয়াই প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হয়। ছিলেন শুধু দুজন দেহরক্ষী, বাড়িতে […]
কলকাতা : সংখ্যাগরিষ্ঠ বিধায়কের দাবি নিয়ে বিধানসভার স্পিকারকে কবে চিঠি দেবেন বিক্ষুব্ধ তৃণমূলীরা? তাঁরাই কি হয়ে উঠবেন আসল তৃণমূল? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই প্রশ্ন এই মুহূর্তে সবচেয়ে মূল্যবান। কেবল মুখে মুখে ঘুরছে না, কৌতূহলিরা উত্তরের খোঁজে উঁকি মারছেন ইতি-উতি। মঙ্গলবার রাজনীতির অন্দরের যে খবর মিলেছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা দল থেকে বহিষ্কারের পরেই শুরু হয়ে যায় […]
পূর্ব বর্ধমান : চুরি এবং প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। মঙ্গলবার ভোরে কালনা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত থেকেই কালনা শহরে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি এবং সংলগ্ন এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালায় কালনা থানার পুলিশ। পুলিশের […]
কলকাতা : জনতার দরবারে মঙ্গলবার সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সল্টলেকে বিজেপির দফতরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন অনেকেই। সবার মনের কথা শুনে তা পূরণের দিয়েছেন আশ্বাস। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পশ্চিমবঙ্গ সরকার জনগণের সরকার, সাধারণ মানুষের সরকার। সাধারণ মানুষের যে কোনও সমস্যায় এই সরকার সর্বদা তাঁদের পাশে থাকতে বদ্ধপরিকর। রাজ্যের নিপীড়িত, বঞ্চিত সাধারণ মানুষের […]









