উলুবেড়িয়া : ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী হিংসা মামলায় এবার গ্রেফতার হলেন উলুবেড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার নির্মল যাদব। শুক্রবার রাতে বাউড়িয়া থানার পুলিশ তাঁর নিজ বাসস্থান থেকে তাঁকে গ্রেফতার করে। শনিবার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত কাউন্সিলার পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এর পাশাপাশি তিনি হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সমূহের তৃণমূল […]
Category Archives: রাজ্য
হুগলি : সরকারি ত্রাণের সামগ্রী বেআইনিভাবে মজুত রাখার অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মেহেবুব রহমানকে। তাঁর বাড়ি পুরশুড়ার ভাঙামোড়া গ্রাম পঞ্চায়েতের বৈকণ্ঠপুর গ্রামে। অভিযোগ, গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার রাতে স্থানীয় বিজেপি কর্মীরা তাঁর বাড়ির পাশের একটি গোডাউনে হানা দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরশুড়া থানার পুলিশও। […]
কলকাতা : উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও এখনও দক্ষিণবঙ্গে দেখা মেলেনি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও, ভ্যাপসা গরমের অস্বস্তি এখনও রয়েছে। এমতাবস্থায় আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। বিভিন্ন জেলায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আপাতত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী মঙ্গলবার এবং বুধবার অতি ভারী বৃষ্টি হতে পারে। এ […]
কলকাতা : “আগামী ২২ তারিখ (২২ জুন) বিধানসভায় রাজ্য বাজেট পেশ হতে চলেছে। সেই বাজেটে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন, এই নতুন সরকার কীভাবে সমস্ত অর্থনৈতিক দিক অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সামলে পশ্চিমবঙ্গকে এক নতুন উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে।” এই মন্তব্যের মাধ্যমে রাজ্যের আসন্ন বাজেট নিয়ে বড় ইঙ্গিত দিয়ে শুভেন্দু অধিকারী। কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ […]
কলকাতা : ফের রাজ্যে বিনিয়োগ করবে টাটা! ‘বাংলায় টাটাকে নিয়ে আসব’, শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে ফের হুগলির সিঙ্গুরেই টাটা গোষ্ঠী কোনও বিনিয়োগ করবে কিনা, তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “সিঙ্গুরে যেখানে টাটা কারখানা করতে চেয়েছিল সেখানকার মাটির প্রকৃতির পরিবর্তন হয়েছে। মিশে রয়েছে রড়, সিমেন্ট। ইতিমধ্যে আমার […]
কলকাতা : উত্তরবঙ্গে আগেই পা রেখেছে বর্ষা, এবার দক্ষিণবঙ্গের জেলাগুলির দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশের অত্যন্ত অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণত দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের নির্ধারিত সময় ১০ জুন হলেও, এবার নিয়ম ভেঙে তিন দিন পিছিয়ে ১৩ জুন বর্ষা ঢোকার জোরালো সম্ভাবনা দেখছেন আবহবিদেরা। তবে […]
মালদা : মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা শিক্ষক অমল কিস্কুকে ঘিরে বৃহস্পতিবার বামনগোলা ব্লকের পারহবিনগর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় গ্রামবাসীদের একাংশ তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে ‘চোর চোর’ স্লোগান দেন এবং ডিম ছোড়ার অভিযোগ ওঠে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমল কিস্কু পারহবিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও কর্মরত। গ্রামবাসীদের অভিযোগ, ২০২৬ সালে বিধানসভা […]
নয়াদিল্লি : ফের ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। এবার রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষ থেকে ইস্তফা দিয়েছেন কোয়েল। কোয়েল ইস্তফা দেওয়ার পর রাজ্যসভায় তৃণমূলের সাংসদের সংখ্যা কমে হল ৯। চলতি সপ্তাহে রাজ্যসভার চতুর্থ তৃণমূল সাংসদ হিসেবে ইস্তফা দিলেন তিনি। এর আগে সুখেন্দুশেখর রায় এবং সুস্মিতা দেব রাজ্যসভা থেকে ইস্তফা দেন। আর […]
মহিষাদল : দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর পূর্ব মেদিনীপুরের মহিষাদলে ফের শুরু হল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের (১০০ দিনের কাজ) কাজ। বৃহস্পতিবার মহিষাদল ব্লকের ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েতের কেশবপুর জালপাই এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এদিন শ্রী শ্রী বিশালক্ষ্মী জিউ মাতা সেবাহিত মন্দির সংলগ্ন পুকুর সংস্কারের কাজের মাধ্যমে […]
নয়াদিল্লি : তৃণমূল কংগ্রেসে একের পর এক ভাঙন ধরেই চলেছে। জল্পনায় সিলমোহর দিয়ে রাজ্যসভার সাংসদ পদ থেকে এ বার পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেসের প্রকাশ চিক বরাইক। চলতি সপ্তাহে রাজ্যসভার তৃতীয় তৃণমূল সাংসদ হিসেবে ইস্তফা দিলেন তিনি। সুখেন্দুশেখর রায় এবং সুস্মিতা দেবের পর তিনিই তৃতীয় সাংসদ যিনি এমনটি করলেন। বৃহস্পতিবার রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন প্রকাশ চিক […]









