Category Archives: জেলা

নিখোঁজ জাতীয় স্তরের শুটার দময়ন্তী সেন উদ্ধার, মানসিক চাপেই বাড়ি ছেড়েছিলেন বলে দাবি

হাওড়া : হাওড়া থেকে নিখোঁজ হয়ে যাওয়া ১৫ বছরের জাতীয় স্তরের রাইফেল শুটার দময়ন্তী সেনকে শনিবার ভোরে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে হাওড়া সিটি পুলিশ। তাঁকে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি হাওড়া থানার তত্ত্বাবধানে রয়েছেন এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দময়ন্তী সেন ধ্রুবজ্যোতি সেনের মেয়ে এবং হাওড়ার […]

আসানসোলে পড়ুয়াদের পুলকারে নিয়ন্ত্রণহীন মিনিবাসের ধাক্কায় মৃত ১ পথচারী, আহত বেশ কয়েকজন স্কুল পড়ুয়া

আসানসোল : মুর্শিদাবাদে দুর্ঘটনায় পাঁচ স্কুল পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার আসানসোলে ঘটল আরও একটি পথ দুর্ঘটনা। পড়ুয়াদের একটি পুলকারে সজোরে ধাক্কা মারল নিয়ন্ত্রণহীন একটি মিনিবাস। এই ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম জয়দেব মণ্ডল (৬১)। দুর্ঘটনায় বেশ কয়েকজন স্কুল পড়ুয়াও আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় […]

নবদ্বীপে তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার একাধিক সরকারি নথি

নদিয়া : পরপর দু’দিন তৃণমূলের কার্যালয় থেকে সরকারি নথি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার নবদ্বীপে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নবদ্বীপের দুটি পৃথক তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার হলো একাধিক রেশন কার্ড, ভোটার কার্ড-সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি নথি। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। প্রথম ঘটনাটি ঘটে রবিবার, দ্বিতীয়টি সোমবার। যদিও সোমবারের ঘটনা প্রকাশ্যে এসেছে […]

জেহাদি কার্যকলাপের তদন্তে বাঁকুড়ায় এনআইএ-র তল্লাশি

বাঁকুড়া : জঙ্গি কার্যকলাপের তদন্তে এবার বাঁকুড়ায় তল্লাশি চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। আইএসআইএস ও আল-কায়েদার জেহাদি মতাদর্শ প্রচারের অভিযোগে ধৃত মীর আসিফ আলির খাতড়ার খড়বন মোড় এলাকার বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালায় এনআইএ। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, গত মার্চ মাসে অন্ধ্রপ্রদেশ পুলিশ জঙ্গি কার্যকলাপের অভিযোগে মীর আসিফ আলিকে গ্রেফতার করে। পরে মামলার তদন্তভার গ্রহণ […]

আসানসোলে বেআইনি জবরদখল উচ্ছেদে চলল বুলডোজার

আসানসোল : পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের নির্দেশের পর, শুক্রবার আসানসোল বাজার এলাকায় বেআইনি জবরদখল উচ্ছেদে ব্যাপক অভিযান চালাল প্রশাসন। রাহা লেন থেকে শুরু করে গির্জা মোড় পর্যন্ত রাস্তা ও ফুটপাত জুড়ে গজিয়ে ওঠা বেআইনি দোকান ও স্থায়ী-অস্থায়ী কাঠামো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযান চলাকালীন যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে […]

দীঘার শঙ্করপুর থেকে সমুদ্রে গিয়ে নিখোঁজ ১৬ মৎস্যজীবী

পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে মাঝি-সহ ১৬ জন মৎস্যজীবীর নিখোঁজ হওয়ার ঘটনায় উপকূলবর্তী এলাকায় গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরও তাঁদের কোনো সন্ধান না মেলায় মৎস্যজীবীদের পরিবারে চরম উৎকণ্ঠা ও ব্যাকুলতার সৃষ্টি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২ জুলাই শঙ্করপুর মৎস্য বন্দর থেকে ‘জয় […]

নদিয়ায় ইডি-র হানা, ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি

নদিয়া : নদিয়ার কালীনারায়ণপুরে বৃহস্পতিবার সকালেই চিটফান্ড সংক্রান্ত তদন্তে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাঁচজন ইডি আধিকারিক কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন। চিটফান্ড ব্যবসায়ীর বাড়ি ঘিরে তল্লাশি চালায় হচ্ছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালেই ইডি-র দল হানা দেয় নদিয়ার তাহেরপুর থানার অন্তর্গত কালীনারায়ণপুরে শুভ্র কান্তি নাগের বাড়িতে। তার বাড়ি ঘিরে রেখে তল্লাশি চালানো হচ্ছে। মূলত […]

ভাঙা হলো আসানসোল পুরসভার বোর্ড, বসানো হলো প্রশাসক

পশ্চিম বর্ধমান : আসানসোল পুরসভার বোর্ড ভেঙে দিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। পুরসভার কিছু কাজকর্ম নিয়ে অসন্তোষ জানিয়ে সম্প্রতি শো-কজ নোটিস পাঠানো হয়েছিল দফতরের তরফে। বুধবার জানা গেছে, সেই নোটিসের সদুত্তর না-মেলায় পুরবোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। পুরসভায় প্রশাসক বসানো হয়েছে বলেও জানা গেছে। উল্লেখ্য, আসানসোল পুরসভায় ১০৬টি ওয়ার্ড রয়েছে। ইতিমধ্যেই ওই পুরসভার […]

ছেলের মৃত্যুতে আফসোস নেন প্রভাসের মায়ের, দেহ নিতেও অস্বীকার

বারুইপুর : ছেলের মৃত্যুতে কোনও আফসোস নেই বারুইপুর ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলের মায়ের। পুলিশ যা করেছে, ভালোই করেছে বলে তাঁর মত। একইসঙ্গে জানিয়েছেন, ছেলের দেহ নেবেন না তাঁরা। উল্লেখ্য, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বালিকা খুন, ধর্ষণ কাণ্ডে এক অভিযুক্তের। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনার […]

অনুব্রত মণ্ডলের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ

বীরভূম : বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই কোনঠাসা তৃণমূল। প্রায় অস্তিত্বসঙ্কটে ভুগছেন তৃণমূলের অনেক নেতা-নেত্রী। অনেক জায়গায় দলীয় কার্যালয় বন্ধ করে দেয় স্থানীয়রা। এবার সেই আঁচ পড়ল বীরভূম জেলা তৃণমূলের কার্যালয়েও। বীরভূমের প্রধান দলীয় কার্যালয়ে মঙ্গলবার তালা ঝুলিয়ে দেন স্থানীয়রা। এই কার্যালয় রাজনৈতিক মহলে অনুব্রত মণ্ডলের কার্যালয় হিসেবেই পরিচিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার […]