মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের ডোমকলে বাম সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। বুধবার রাত থেকেই ডোমকলে দফায় দফায় বাম এবং তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে রায়পুর এলাকায় সিপিএম সমর্থকদের একাংশকে ভোট দিতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। এ-ও অভিযোগ যে, […]
Category Archives: জেলা
নন্দীগ্রাম : ভোট দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে কাঁথিতে তাঁর বাড়ি শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে ভোটকেন্দ্রের উদ্দেশে যান শুভেন্দু। কাঁথির নন্দনায়কবাড় এলাকার ভোটার তিনি। বাড়ি থেকে বেরোনোর সময়ে তিনি বলেন, “শান্তিপূর্ণ ভোটের প্রার্থনা করুন।” শান্তিকুঞ্জের বাড়ি থেকে ভোট দিতে বেরোনোর সময়ে শুভেন্দু অধিকারী বলেন, “পরিবর্তন আনুন। বিজেপির হাতে দায়িত্ব […]
কলকাতা : পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় ভোটগ্রহণ হচ্ছে ১৬টি জেলার ১৫২টি আসনে। এই জেলাগুলি হল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম। নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। […]
কুলটি : পশ্চিম বর্ধমান জেলার কুলটির নির্বাচনী জনসভা থেকে অনুপ্রবেশ-সহ একাধিক ইস্যুতে সরব হলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “আগামী ৫ তারিখ বিজেপিকে সরকার গড়তে দিন। তার পর বাংলা থেকে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বাংলা থেকে বার করব।” অমিত শাহ বলেন, “এই নির্বাচন কাউকে বিধায়ক বা বিজেপি কর্মীকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য নয়, […]
মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার ফরাক্কার মানিকনগর গ্রামে এক কংগ্রেস কর্মীর নির্মীয়মান বাড়ির দোতলায় রাখা বোমা বিস্ফোরণে ভেঙে পড়ল দেওয়াল। জানা গিয়েছে, ওই বাড়ির মালিক সাইমুল শেখ গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রার্থী হন। এ দিন দোতলায় পাঁচিল নির্মাণের কাজ করছিলেন রাজমিস্ত্রিরা। সাইমুলও তাদের সঙ্গে কাজ করছিলেন। পাশেই একটি ব্যাগে বোমা রাখা ছিল বলে জানা গিয়েছে যা […]
কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই এখনই। গরম এবং অস্বস্তিকর অবস্থা বজায় থাকবে আপাতত এক সপ্তাহ। এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে এ-ও জানিয়েছে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গে গরমের প্রভাব থাকলেও, উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সোমবার সকাল থেকেই তীব্র রোদের তেজে […]
গোসাবা : ভোটের আগেই অশান্ত দক্ষিণ ২৪ পরগণার গোসাবা। গুলিতে জখম হয়েছেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। তাঁকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূল নেতা রাজা গাজী বলেছেন, “আমাদের দলের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।” এই ঘটনায় বিজেপির হাত রয়েছে বলে তাঁর অভিযোগ। তৃণমূলের […]
নন্দীগ্রাম : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, রাজনৈতিক প্রচারও তুঙ্গে উঠছে। রবিবাসরীয় প্রচারও জমে উঠেছে। এদিন পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে ভোটের প্রচার করলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত। বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত এদিন নন্দীগ্রামে রোড শো করেন। রবিবার তিনি বলেন, “নন্দীগ্রামের মানুষ কখনও অবিচার সহ্য করে না। গতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে […]
দক্ষিণ ২৪ পরগনা : কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার দোস্তিপুর এলাকায়। মৃত জওয়ান কনক কোচ, অসমের বাসিন্দা। তিনি আইটিবিপি ব্যাটেলিয়নের হেড কনস্টেবল ছিলেন। সূত্রের খবর, ফলতা থানার দোস্তিপুর হাইস্কুলে আইটিবিপি ব্যাটেলিয়নের ৮৬ জন জওয়ান রয়েছেন। মঙ্গলবার রাতে খাওয়া–দাওয়া সেরে সকলেই শুয়ে পড়েন। পরে এক জওয়ান শৌচালয়ে […]
দক্ষিণ ২৪ পরগনা : আসন্ন নির্বাচন নিয়ে কর্মিসভা চলাকালীন আচমকাই সেখানে ঢুকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাঙাবেলিয়া গ্রামের ঘটনা। এই ঘটনায় জখম হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। বাকিরা পালিয়ে যান। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। গোসাবা থানায় অভিযোগ […]









