কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ ফলতায়

দক্ষিণ ২৪ পরগনা : কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার দোস্তিপুর এলাকায়। মৃত জওয়ান কনক কোচ, অসমের বাসিন্দা। তিনি আইটিবিপি ব্যাটেলিয়নের হেড কনস্টেবল ছিলেন।

সূত্রের খবর, ফলতা থানার দোস্তিপুর হাইস্কুলে আইটিবিপি ব্যাটেলিয়নের ৮৬ জন জওয়ান রয়েছেন। মঙ্গলবার রাতে খাওয়া–দাওয়া সেরে সকলেই শুয়ে পড়েন। পরে এক জওয়ান শৌচালয়ে যাওয়ার পথে দেখতে পান কনক কোচ বারান্দাতে উপুড় হয়ে পড়ে রয়েছেন। তড়িঘড়ি অন্যান্য জওয়ানরা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় ওই জওয়ানকে উদ্ধার করে মঙ্গলবার রাতেই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে বুধবার সকালে।

পুলিশের প্রাথমিক অনুমান, সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ধরনের ঘটনা ঘটতে পারে তবে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ময়নাতদন্তের পরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 11 =