দক্ষিণ ২৪ পরগনা : সরকারি হাসপাতালের অপারেশান থিয়েটার থেকে উদ্ধার হল প্রচুর টাকা ও সোনার গয়না। এই ঘটনায় হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসককে আটক করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার মঠেরদিঘি গ্রামীণ হাসপাতালের ঘটনা। হাসপাতাল সওকাত মোল্লা ঘনিষ্ঠ এক নেতা এগুলো মজুত করেছিল বলে অভিযোগ বিজেপির। মঙ্গলবার সকালে হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে […]
Category Archives: জেলা
আসানসোল : আসন্ন ভোট গণনাকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও পুলিশ বর্তমানে চূড়ান্ত সতর্কতামূলক অবস্থানে রয়েছে। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজকে আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, রানিগঞ্জ, জামুড়িয়া এবং বারাবনি বিধানসভা কেন্দ্রের গণনাকেন্দ্র ও স্ট্রং রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে সেখানেই সমস্ত ইভিএম কড়া নিরাপত্তায় রাখা হয়েছে। ভোট গণনার আগে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার পশ্চিম বর্ধমানের […]
ভাঙড় : নির্বাচনের দ্বিতীয় দফায় ভাঙড়ে বড় কোনো অশান্তির খবর পাওয়া না গেলেও, ভোট মিটতেই এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে উত্তর কাশীপুর থানার ভোগালী ১ এলাকা থেকে মোট ৭টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ফাঁকা মাঠের মধ্যে লঙ্কা গাছ দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছিল […]
দক্ষিণ ২৪ পরগনা : ভোট চলাকালীন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভার সাঁইহাটি এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এলাকায় পৌঁছোতেই আইএসএফ চেয়ারম্যান, ভাঙড়ের বিদায়ী বিধায়ক তথা প্রার্থী নওশাদ সিদ্দিকীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বিদায়ী বিধায়ককে দেখেই স্লোগান দিতে থাকেন তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষোভে ফেটে পড়েন নওশাদ। তাঁর দাবি, শান্তিপূর্ণ পরিস্থিতি থাকা সত্ত্বেও তৃণমূল কর্মীরা […]
মুর্শিদাবাদ : প্লাস্টিকের ব্যাগ ভর্তি বোমা মিলল মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির মণিগ্রাম চাঁদপাড়া গ্রামে। লোকালয়ের মধ্যে একটি বাড়ির পিছনে ঝোপের মধ্যে রাখা ছিল বোমাগুলি। মঙ্গলবার সকালে গ্রামবাসীরা সেগুলি দেখতে পেয়ে খবর দেন পুলিশকে। খবর পাওয়া মাত্র ঘিরে ফেলা হয় ওই এলাকা। পরে আরও পুলিশ যায় সেখানে। বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়। ব্যাগের মধ্যে ঠিক কতগুলি […]
বহরমপুর : নির্বাচন কমিশনকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী রবিবার বলেন, “বাংলার মানুষ নির্বাচনের সময়, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরেও নিয়মিত এই হিংসা দেখে আসছে। এতে নতুন কিছু নেই। নতুন বিষয় হলো, লক্ষ লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও যদি এই ধরনের […]
ডায়মন্ড হারবার : বাইকবাহিনী তাণ্ডব, ভোটারদের হুমকি দেওয়ার ঘটনা ঘটলো দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। ভোটারদের হুমকি দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের নির্দেশে এফআইআর দায়ের করেছে পুলিশ। একটি ভিডিয়ো প্রকাশ করে কমিশন জানিয়েছিল, ডায়মন্ড হারবারে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। তার পরই সেখানকার নির্বাচনী আধিকারিক এবং পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল কমিশন। রবিবারের মধ্যেই সেই পদক্ষেপ করতে […]
হাওড়া : শুক্রবার হাওড়া ময়দানে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, যখন এসআইআর-এ নাম বাদ দিয়েছে, একমাত্র তৃণমূল কংগ্রস আপনাদের জন্য লড়েছে। এই বিজেপি বাদ দিয়েছে। ১ কোটি ২০ লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল। তার মধ্যে আমি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে ৩২ লক্ষ লোকের নাম তুলে দিয়েছি। বাদ বাকিদেরও তুলব আগামী দিনে। রাখা মহিলাদের […]
বীরভূম : ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ যখন শেষের পথে, ঠিক তখনই অগ্নিগর্ভ হয়ে উঠল বীরভূমের খয়রাশোল। ইভিএমে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে খয়রাশোল ব্লকের বুধপুর গ্রাম কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। ঘটনায় কমপক্ষে আহত ছয়জন জওয়ান। আহত ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ। এমনকী বন্দুক বার করে ভোটারদের ভয় দেখাতে বাধ্য হন […]
বীরভূম : রাজ্যের ভোটের প্রথম দফাতেই চূড়ান্ত অশান্তি বীরভূমে। আক্রান্ত বিজেপির নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ মণ্ডল। তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রের ভ্রমরকল অঞ্চলে ৬৮ নম্বর বুথে সকাল থেকেই অশান্তির খবর আসছিল। সেই অশান্তির খবর পেয়েই বুথ পরিদর্শনে যান […]







