অনুব্রত মণ্ডলের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ

বীরভূম : বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই কোনঠাসা তৃণমূল। প্রায় অস্তিত্বসঙ্কটে ভুগছেন তৃণমূলের অনেক নেতা-নেত্রী। অনেক জায়গায় দলীয় কার্যালয় বন্ধ করে দেয় স্থানীয়রা। এবার সেই আঁচ পড়ল বীরভূম জেলা তৃণমূলের কার্যালয়েও।

বীরভূমের প্রধান দলীয় কার্যালয়ে মঙ্গলবার তালা ঝুলিয়ে দেন স্থানীয়রা। এই কার্যালয় রাজনৈতিক মহলে অনুব্রত মণ্ডলের কার্যালয় হিসেবেই পরিচিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, ভোটে ভরাডুবির পরে ওই দলীয় কার্যালয় থেকে পুরপ্রধান ও পুরপ্রতিনিধিদের কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই নির্বাচনের পর থেকে বোলপুর-সহ নানা পুরসভায় বিভিন্ন পরিষেবা ব্যাহত হচ্ছে বলে তাঁদের অভিযোগ। তাই এ দিন তাঁরা কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে বোলপুরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =