ছেলের মৃত্যুতে আফসোস নেন প্রভাসের মায়ের, দেহ নিতেও অস্বীকার

বারুইপুর : ছেলের মৃত্যুতে কোনও আফসোস নেই বারুইপুর ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলের মায়ের। পুলিশ যা করেছে, ভালোই করেছে বলে তাঁর মত। একইসঙ্গে জানিয়েছেন, ছেলের দেহ নেবেন না তাঁরা।

উল্লেখ্য, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বালিকা খুন, ধর্ষণ কাণ্ডে এক অভিযুক্তের। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে ঘটনাস্থলে যাওয়া হয়েছিল। সেখানেই এক পুলিশকর্মীর বন্দুক ছিনিয়ে গুলি চালায় প্রভাস। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ প্রভাসকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ছেলের মৃত্যু প্রসঙ্গে বুধবার সকালে প্রভাসের মা জানিয়েছেন, “দু’জন পুলিশ আমার বাড়িতে এসেছিল। আমি ঠিক তখনই ঘুম থেকে উঠি। তারা আমাকে জানাল, আমার ছেলে মারা গেছে এবং জানতে চাইল আমি হাসপাতালে যেতে চাই কি না। আমি তাদের বললাম আমি যেতে পারব না, কারণ আমার স্বামী অসুস্থ। আমি তাদের বললাম, তারা যা খুশি করতে পারে, এতে আমার কোনও আপত্তি নেই। আমার ছেলে যা করেছিল, তার শাস্তি সে পেয়েছে। আমি তার মৃতদেহ গ্রহণ করব না। আমি তার দেহ বাড়িতেও আনব না। সে কোনও ভালো কাজ করেনি। সে অন্যায় করেছিল এবং তার জন্য শাস্তি পেয়েছে। তাকে মেরে ফেলুন বা যা খুশি করুন—আমার কোনও আপত্তি নেই। আমি তার মৃতদেহ নেব না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − eight =