Category Archives: খেলা

অভিষেকের তাণ্ডবে আফগানিস্তানকে হারাল ভারত

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের দাপুটে জয় পেল ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দল ১৫৭ রানের লক্ষ্য মাত্র ১৩.৪ ওভারে তুলে নেয়। ভারতের জয়ের নায়ক অভিষেক শর্মা। মাত্র ৩২ বলে ৮২ রান করে ম্যাচের রং বদলে দেন তিনি। তাঁর ঝোড়ো ইনিংসে ছিল ৭টি চার ও ৭টি ছক্কা। বল হাতে অর্শদীপ সিংও […]

স্মৃতি-শেফালির ব্যাটে ঝড়, শ্রী চরণীর ঘূর্ণিতে কাবু শ্রীলঙ্কা, এশিয়া কাপের মুকুট ভারতের

দুবাইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের খেতাব নিজেদের দখলেই রাখল হরমনপ্রীত কৌরের ভারত। ব্যাট হাতে স্মৃতি মন্ধানা ও শেফালি বর্মার দাপটের পর বল হাতে শ্রী চারাণীদের দুরন্ত পারফরম্যান্সে ফাইনালে একতরফা জয় পেল ভারতীয় মহিলা দল। প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে। জবাবে শ্রীলঙ্কার ইনিংস থামে ৯ উইকেটে ১১১ রানে। ফলে […]

টাকা নয়ছয়, দুই কর্তাকে আজীবন নির্বাসনে পাঠাল ফিফা

আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং ফুটবলের অর্থ ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের অভিযোগে দুই প্রাক্তন ফুটবল ফেডারেশন সভাপতিকে আজীবনের জন্য ফুটবল থেকে নির্বাসিত করল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। শুধু নির্বাসন নয়, দু’জনের উপরেই চাপানো হয়েছে বিপুল অঙ্কের জরিমানা। শাস্তির কোপে পড়েছেন মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি বাসাম আদিল জালিল এবং মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ভিনসেন্ট […]

কোরিয়াকে পাঁচ গোল, জুনিয়র এশিয়া  কাপ হকির ফাইনালে ভারতের মেয়েরা

জুনিয়র হকি এশিয়া কাপে ফের ইতিহাসের সামনে ভারত। দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বার প্রতিযোগিতার ফাইনালে উঠল ভারতের মেয়েরা। এর আগে গত দু’বারের চ্যাম্পিয়ন ভারত এবারও খেতাব ধরে রাখার লড়াইয়ে নামবে। সেমিফাইনালে ভারতের জয়ের নায়ক সুপ্রিয়া। একাই তিনটি গোল করেন তিনি। ১৩ মিনিটে মধু সিদারের গোলে এগিয়ে যায় ভারত। এরপর ১৭ ও ২১ মিনিটে […]

দ্বিশতরানের পরেই চোট ! ঈশানকে নিয়ে চিন্তা, ওপেনিংয়ে সংশয় টিম ইন্ডিয়ার 

আফগান সিরিজের আগে একাধিক প্রশ্ন। দলীপ ট্রফির ফাইনালে দুর্দান্ত দ্বিশতরান করে দলকে চ্যাম্পিয়ন করার পরই জাতীয় দলের ডাকে দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন ঈশান কিষান। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তাঁর ব্যাটিং নিয়ে যথেষ্ট প্রত্যাশা ছিল। কিন্তু সিরিজ শুরুর আগেই অনুশীলনে চোট পেয়ে সেই প্রত্যাশার জায়গায় তৈরি হয়েছে উদ্বেগ। প্রথম ম্যাচে ঈশানের খেলা নিয়েই এখন তৈরি হয়েছে সংশয়। […]

ডার্বির আত্মতুষ্টির খেসারত? ইউনাইটেডের বিরুদ্ধে ড্র লাল-হলুদের 

ডার্বির জয়ের রেশ কাটতে না কাটতেই কলকাতা লিগের সুপার সিক্সে বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল। ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ঘরের মাঠে গোলশূন্য ড্র করল লাল-হলুদ। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পাওয়ায় চাপ বাড়ল ইস্টবেঙ্গলের উপর। বিশেষ করে একই দিনে মোহনবাগান বড় ব্যবধানে জেতায় লিগের হিসাব আরও কঠিন হয়ে গেল লাল-হলুদের জন্য। কলকাতা লিগের […]

বৈভব-জ্বরে কিউয়িরা ! টিকিটের চাহিদায় সাত বছর পর খুলছে ইডেন পার্কের গ্যালারি 

ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি। কিন্তু তার আগেই কিউয়িদের দেশে তৈরি হয়ে গিয়েছে অন্যরকম উন্মাদনা। বিশেষ করে ভারতীয় দলের ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ এতটাই বেড়েছে যে, অকল্যান্ডের ঐতিহাসিক ইডেন পার্কে দীর্ঘদিন বন্ধ থাকা দর্শকাসনও ফের খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। এই সিদ্ধান্তই বলে দিচ্ছে, আসন্ন ভারত সফর নিয়ে নিউজিল্যান্ডে কতটা […]

লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ, ১৪ বছর পর দলীপের মুকুট পূর্বাঞ্চলের

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান। চেন্নাইয়ের মাঠে দক্ষিণাঞ্চলকে টপকে দলীপ ট্রফির চ্যাম্পিয়ন হল পূর্বাঞ্চল। ফাইনাল শেষ হল অমীমাংসিতভাবে, কিন্তু প্রথম ইনিংসে ৩৭২ রানের বিশাল লিডই ঈশান কিষাণের দলকে শিরোপা এনে দিল। পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৮৮ রান তোলার পর দুই অধিনায়কের সম্মতিতে খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। ফাইনালে প্রথমে ব্যাট করে ৭০৮ রানের […]

কোল ইন্ডিয়ার বিরূদ্ধে দুরন্ত জয়ে ঘুরে দাঁড়াল মোহনবাগান 

ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হার এবং তারপর কলকাতা লিগের ডার্বিতে সিনিয়র দল নিয়েও জয় না পাওয়ায় সমালোচনার মুখে পড়েছিল মোহনবাগান। সেই হতাশা কাটিয়ে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে দুরন্ত ফুটবল উপহার দিল সবুজ-মেরুন শিবির। কোল ইন্ডিয়ার বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন বাস্তব রায়ের ছেলেরা এবং শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস অনেকটাই ফিরে […]

দুই গ্রুপে মোহনবাগান-ইস্টবেঙ্গল, ২১  সেপ্টেম্বর শিল্ড শুরুর ভাবনা আইএফএর! 

দুই গ্রুপে কলকাতার তিন প্রধানকে রেখে ছয় দলীয় আইএফএ শিল্ড আয়োজনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে ঐতিহ্যশালী এই প্রতিযোগিতা। যদিও ফেডারেশনের কাছ থেকে ৬ অক্টোবর পর্যন্ত সময়সীমা নিয়ে রেখেছে আইএফএ, তবুও নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ ৪ অক্টোবর শিল্ডের ফাইনাল আয়োজন করার পরিকল্পনা রয়েছে রাজ্য ফুটবল সংস্থার। এই মরশুমে আইএফএ শিল্ড […]