Category Archives: খেলা

২০১৪-র স্মৃতি ফিরিয়ে কুরাসাও-কে সাত গোল জার্মানির

নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিজেদের জাত চেনালো জার্মানি। একটা দল চারবার বিশ্বকাপ জিতেছে, আরেকটা দলের ফিফা ব়্যাঙ্কিং ৮২। কুরাসাও -এর নাম ফুটবলপ্রেমীরা কমই শুনেছেন। প্রথম ছ’মিনিটে দাপটের সঙ্গে ফুটবল খেলা শুরু করে জার্মানরা। একের পর এক আক্রমণ নানান কৌশলে কুরাসাও -এর রক্ষণ আগেল রাখাছিল। কুরাসাও -কে ৭-১ গোলে হারাল জার্মানি। ২০২৬-এ ফিরল ২০১৪ সালের […]

পাকিস্তানকে গুড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের

ভারত: ১৭০/৬ (স্মৃতি ৬৮, হরমনপ্রীত ৩৬, ফতিমা ৩৩/২, সাদিয়া ৪১/২) পাকিস্তান: ১০৬/১০, ১৭ ওভারে (মুনিবা ৪১, আলিয়া ১৬, দীপ্তি ১০/৫, শ্রী চরণী ২১/৩) ভারত জয়ী ৬৪ রানে।  হিসেবটা বোধহয় এবার গুলিয়ে যাবে। ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে পুরুষ ও মহিলা দল মিলে পাকিস্তানকে ঠিক কতবার হারাল ভারত! ক্রিকেট মাঠে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ ভারতের। পাকিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের […]

করণের ঝড়ো ইনিংসে মুগ্ধ প্রসেনজিৎ, বেঙ্গল টি-২০ লিগে আলোচনার কেন্দ্রে করণলাল

◆ করণ লালের হাতে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিলেন প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় বেঙ্গল টি-২০ লিগের মঞ্চে এমন একটি ইনিংস, যা দীর্ঘদিন মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। ইডেন গার্ডেন্সে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের বিরুদ্ধে শিলিগুড়ি স্ট্রাইকার্সের অধিনায়ক করণ লাল ৬৪ বলে ১৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে কার্যত ম্যাচের রং বদলে দেন। তাঁর ব্যাট থেকে আসে ১৪টি ছক্কা। সেই […]

৩ মাসের অনুশীলনেই ম্যাচে ৪ বছরের বিহান! র‍্যাকেট হাতে টেনিসের স্বপ্ন

◆ বয়সে বড় প্রতিপক্ষদের বিরুদ্ধে নজর কাড়ল খুদে টেনিস খেলোয়াড় খেলনা নিয়ে খেলার বয়স। অনেক শিশু যখন স্কুলের নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় ব্যস্ত, তখন টেনিস কোর্টে নিজের উপস্থিতি জানান দিচ্ছে চার বছরের এক খুদে। নাম বিহান কুমার সরকার। বয়স মাত্র ৪ বছর ১০ মাস। কিন্তু সেই বয়সেই টেনিস র‍্যাকেট হাতে তার আত্মবিশ্বাস ও […]

খেলাধুলায় দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান, ক্রীড়ামন্ত্রীর কাছে খোলা চিঠি অভিষেক ডালমিয়ার

◆ স্পোর্টস ইন্টিগ্রিটি ও অ্যান্টি-করাপশন হেল্পলাইন গঠনের দাবি প্রাক্তন সিএবি সভাপতির পশ্চিমবঙ্গের খেলাধুলার জগতে দুর্নীতি, স্বজনপোষণ এবং অনিয়মের অভিযোগ রুখতে রাজ্য সরকারের হস্তক্ষেপ চাইলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-র প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া। রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খানের উদ্দেশে একটি খোলা চিঠি লিখে তিনি পশ্চিমবঙ্গে ‘স্পোর্টস ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যান্টি-করাপশন হেল্পলাইন’ […]

গিল-ঈশান জুটিতে আফগানদের হারিয়ে সিরিজের সূচনা ভারতের

নিজস্ব প্রতিবেদন: ধরমশালায় ভারত আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টি বিঘ্নিত। ধরমশালায় সকাল থেকেই বৃষ্টির আবহাওয়া। বৃষ্টি থামলেও প্রায় সওয়া চার ঘণ্টা পর ম্যাচ শুরু হয়। তবে ৫০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব হয়নি। বৃষ্টির জন্য দীর্ঘ সময় নষ্ট হওয়ায় ম্যাচ হয় ২৫ ওভারের। আফগানদের হারিয়ে ৭ উইকেটে জয় পেল শুভমন গিলের ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে […]

মরক্কোর দুর্দান্ত লড়াইয়ে আটকে গেল ব্রাজিল, ড্র দেখে হতাশ সমর্থকরা

নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও মরক্কো। ব্রাজিলের জন্য যে এই ম্যাচ একেবারেই সহজ হবে না, তা আগে থেকেই বুঝেছিলেন ফুটবল বিশেষজ্ঞরা। আর ঠিক তেমনটাই হল। বিশ্বকাপের প্রথম ম্যাচেই মরক্কোর কাছে আটকে গেল ব্রাজিল। পয়েন্ট নষ্ট করলেন ভিনিসিয়াস জুনিয়ররা। নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ব্রাজিল। ম্যাচের ২১ […]

পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন, জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার 

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই ফুটবলপ্রেমীরা উপহার পেলেন দারুণ এক লড়াই। মেক্সিকোর মাঠে মুখোমুখি হয়েছিল দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র। শেষ পর্যন্ত পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তন করে ২-১ গোলে জয় তুলে নেয় দক্ষিণ কোরিয়া। ম্যাচে মোট তিনটি গোল হলেও তার চেয়েও বেশি ছিল উত্তেজনা, আক্রমণ-পাল্টা আক্রমণ এবং অসংখ্য গোলের সুযোগ। বিশেষ করে দ্বিতীয়ার্ধে দুই দলের লড়াই ম্যাচটিকে […]

ঘরের মাঠে জিতে বিশ্বকাপ অভিযান শুরু মেক্সিকোর 

১৯৮৬ সালের বিশ্বকাপের স্মৃতি আজও ফুটবলপ্রেমীদের মনে উজ্জ্বল। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়াম একসময় সাক্ষী ছিল দিয়েগো মারাদোনার নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বজয়ের। প্রায় চার দশক পর সেই একই মাঠে শুরু হল ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের যাত্রা। আর উদ্বোধনী ম্যাচেই নিজেদের সমর্থকদের আনন্দে ভাসাল স্বাগতিক মেক্সিকো। গ্যালারিভর্তি দর্শকদের উচ্ছ্বাসের মাঝে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। […]

সবুজ মেরুন জার্সিতে আইএসএল জিততে চান সামীর

নিজস্ব প্রতিবেদন: দুই বছরের চুক্তিতে মোহনবাগানে সই করলেন সামীর জেলজোকোভিক। বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় ডিফেন্ডার টম অলড্রেডকে বিদায় জানিয়েছে মোহনবাগান। তার ঠিক পরেই সামীরের যোগ দেওয়ার ঘোষণা প্রকাশ্যে চলে এল। বসিনিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার সামীরকে এবার খেলতে দেখা যাবে সবুজ মেরুন জার্সিতে। সদ্য সমাপ্ত ইন্ডিয়ান সুপার লিগে পাঞ্জাব এফসি-র জার্সিতে দু্র্দান্ত ফুটবল খেলেছিলেন তিনি। ফলে […]